Ajker Patrika
Add

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

সকল লেখা
গরু চুরির নতুন কৌশল: খামারেই জবাই, মাংস নিয়ে গেল চোর চক্র

গরু চুরির নতুন কৌশল: খামারেই জবাই, মাংস নিয়ে গেল চোর চক্র

গাজীপুরের কালীগঞ্জে গরু চুরির কৌশলে নতুন মাত্রা যোগ হয়েছে। রাতের আঁধারে খামারে ঢুকে আস্ত গরু নিয়ে যাওয়ার পরিবর্তে এবার খামারের ভেতরেই গরু জবাই করে মাংস নিয়ে গেছে চোর চক্র। এ সময় চামড়া ও নাড়িভুঁড়ি খামারেই ফেলে রেখে যায় তারা।

৯ দিন আগে
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যু, আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যু, আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিএনপির সাবেক নেতা সিরাজুল ইসলাম মারা গেছেন। রোববার সন্ধ্যায় উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সোমবার জোহরের নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে।

১৯ দিন আগে
সহকর্মীকে বাঁচাতে গিয়ে সৌদিতে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর

সহকর্মীকে বাঁচাতে গিয়ে সৌদিতে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত বছর ধরে সৌদি আরবের রিয়াদে ‘আব্দুল লতিফ কোম্পানি’তে কাজ করছিলেন আব্দুল্লাহ। এ সময়ে দুবার দেশে ছুটিতে এসেছিলেন তিনি। সর্বশেষ এক মাস আগে ছুটি কাটিয়ে আবার সৌদি আরবে ফিরে যান। কে জানত, সেই ফেরাটিই হবে তাঁর জীবনের শেষ ফেরা।

২২ দিন আগে
মাদ্রিদে অগ্নিকাণ্ডে নিহত আলিফের মরদেহ ফিরল বাড়িতে

মাদ্রিদে অগ্নিকাণ্ডে নিহত আলিফের মরদেহ ফিরল বাড়িতে

স্পেনের মাদ্রিদে বাইসাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডে নিহত কালীগঞ্জের ইউসুফ হাসান আলিফের মরদেহ ১২ দিন পর দেশে পৌঁছেছে। আজ শুক্রবার উত্তরগাঁওয়ে বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

১১ সেপ্টেম্বর ২০২৬
কালীগঞ্জে মালবাহী ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

কালীগঞ্জে মালবাহী ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে টঙ্গী-ভৈরব রেলপথের ঘোড়াশাল রেলসেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

০১ সেপ্টেম্বর ২০২৬
‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’—স্পেনে নিহত ইউসুফের আর্তি

‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’—স্পেনে নিহত ইউসুফের আর্তি

স্পেনের মাদ্রিদে একটি বাইসাইকেল গ্যারেজে বৈদ্যুতিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরণে গাজীপুরের কালীগঞ্জের ফুড ডেলিভারি রাইডার ইউসুফ হাসান আলিফ নিহত হয়েছেন। আগুনে দগ্ধ আরও দুই সহকর্মী হাসপাতালে চিকিৎসাধীন। মৃত্যুর আগে ইউসুফ হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছিলেন—‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।’

৩১ আগস্ট ২০২৬
‘কথা আছে’ বলে ডেকে নিয়ে কুড়াল দিয়ে মাথায় আঘাত, নিহত শ্বশুর

‘কথা আছে’ বলে ডেকে নিয়ে কুড়াল দিয়ে মাথায় আঘাত, নিহত শ্বশুর

গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে কলা ব্যবসায়ী আব্দুল মজিদকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর জামাই মোজাম্মেলের বিরুদ্ধে। আজ শুক্রবার বিকেলে জামালপুর বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

২৮ আগস্ট ২০২৬
অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও জনশান্তি বিনষ্ট করায় ৪ জনের কারাদণ্ড, জরিমানা

অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও জনশান্তি বিনষ্ট করায় ৪ জনের কারাদণ্ড, জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্টের অভিযোগে চারজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় জনস্বার্থে বিশেষ অভিযান চালানো হয়।

২৬ আগস্ট ২০২৬
কালীগঞ্জে কামরুন হত্যা: ৯ দিনেও গ্রেপ্তার নেই, বিচারহীনতার শঙ্কায় পরিবার

কালীগঞ্জে কামরুন হত্যা: ৯ দিনেও গ্রেপ্তার নেই, বিচারহীনতার শঙ্কায় পরিবার

গাজীপুরের কালীগঞ্জে গৃহবধূ কামরুন আক্তার হত্যার ৯ দিন পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি। ডাকাতি ও হত্যার ঘটনায় কালীগঞ্জ থানা-পুলিশ, র‍্যাব-১, ডিবি ও সিআইডি যৌথভাবে তদন্ত করছে। দৃশ্যমান অগ্রগতি না থাকায় পরিবার বিচারহীনতার শঙ্কা প্রকাশ করেছে।

২৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের

গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ননগ্যাজেটেড কর্মচারী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন সরকার (৭৫) আর নেই। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়ার কাউলিতা পূর্বপাড়া এলাকায় নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোকের কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১৯ আগস্ট ২০২৬
২০ লাখ টাকা তুলে বাড়িতে এনেছিলেন ব্যবসায়ী, রাতে ডাকাতের কোপে স্ত্রী নিহত

২০ লাখ টাকা তুলে বাড়িতে এনেছিলেন ব্যবসায়ী, রাতে ডাকাতের কোপে স্ত্রী নিহত

গাজীপুরের কালীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় ধারালো অস্ত্রের আঘাতে কামরুন আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে তাঁর স্বামী ও ১৬ বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে...

১৫ আগস্ট ২০২৬
কালীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি: ১৩১ পদে নিয়োগের লড়াইয়ে ৬১৪ পরীক্ষার্থী

কালীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি: ১৩১ পদে নিয়োগের লড়াইয়ে ৬১৪ পরীক্ষার্থী

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কার্যক্রম সফল করতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবী নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ রোববার উপজেলার বালিগাঁও উচ্চবিদ্যালয়ে এ লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়...

২৬ জুলাই ২০২৬
কালীগঞ্জে আবারও নড়বড়ে বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার শঙ্কা

কালীগঞ্জে আবারও নড়বড়ে বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার শঙ্কা

কালীগঞ্জ পৌরসভার তুমুলিয়া মোড় এলাকাটি অত্যন্ত জনবহুল ও ব্যস্ততম একটি বাণিজ্যিক কেন্দ্র। এখানে চারটি বাস ও অটোরিকশা স্ট্যান্ড রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এবং শত শত যানবাহন এই পথ দিয়ে চলাচল করে। এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে থাকা বিদ্যুতের খুঁটির গোড়ায় পর্যাপ্ত মাটি নেই।

২৫ জুলাই ২০২৬
বাল্যবিবাহের অভিশাপমুক্ত হলো আরও এক শিশু: ৬ মাসের কারাদণ্ড বাবার

বাল্যবিবাহের অভিশাপমুক্ত হলো আরও এক শিশু: ৬ মাসের কারাদণ্ড বাবার

গাজীপুরের কালীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। আজ শুক্রবার উপজেলার মুনশুরপুর এলাকায় অভিযান চালিয়ে কনের বাবা মো. রাকিবকে বাল্যবিবাহ নিরোধ আইন,২০১৭-এর ৮ ধারা অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

২৪ জুলাই ২০২৬
কালীগঞ্জে ‘আইশিন ফুডস’ কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

কালীগঞ্জে ‘আইশিন ফুডস’ কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে অনুমোদনহীন জ্যামের ফিলিংস ব্যবহার, বিএসটিআই লাইসেন্স জালিয়াতি ও মোড়কে চায়নিজ ভাষা ব্যবহারের অপরাধে আইশিন ফুডস কোম্পানি লিমিটেড নামের একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের নাগরভেলা এলাকায় এই অভিযান চালানো হয়।

২০ জুলাই ২০২৬
জুলাই আন্দোলনের নেতৃত্ব দাবি করলে গণভোটের রায়কে বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম

জুলাই আন্দোলনের নেতৃত্ব দাবি করলে গণভোটের রায়কে বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শিলং কিংবা লন্ডনে বসে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার দাবি যদি সত্যিই করা হয়, তবে তার প্রমাণ হিসেবে গণভোটে জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে।

০৬ জুলাই ২০২৬