
গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ননগ্যাজেটেড কর্মচারী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন সরকার (৭৫) আর নেই। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়ার কাউলিতা পূর্বপাড়া এলাকায় নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোকের কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৯ আগস্ট) সকালে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। মরহুম গিয়াস উদ্দিন ওই গ্রামের মৃত বরকত সরকারের ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গিয়াস উদ্দিন সরকার। কিছু বুঝে ওঠার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দীর্ঘ কর্মজীবনে গিয়াস উদ্দিন বাংলাদেশ টেলিভিশনের পরিবহন সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিটিভি কর্মচারী কল্যাণ সমিতির প্রতিষ্ঠা ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় মরহুমের কফিনে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন সরকারকে শেষ শ্রদ্ধা ও রাষ্ট্রীয় অভিবাদন জানান। পরে বেলা ১১টায় জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা একরাম উদ্দিন খান, আব্দুল ওহাব নেওয়াজ, আব্দুল মাজেদ শিকদার, সার্জেন্ট (অব.) সিরাজউদ্দিন, শেখ আহমদ আলী মাস্টার, মোহাম্মদ আলী ও আমির হামজা।
এ ছাড়া গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্যসচিব ফারুক খান, যুগ্ম আহ্বায়ক জাহিদুল হকসহ স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের সব কনটেইনার টার্মিনাল একে একে চলে যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। চারটি টার্মিনাল বিদেশিদের কাছে ইতিমধ্যে দেওয়া বা দেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর এখন চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থ এবং বে পোর্ট-মাল্টিপারপাস...
৩ ঘণ্টা আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আলীকদম সীমান্ত এবং কক্সবাজারের রামু সীমান্তে ইয়াবা পাচার ও লুটে কিশোরদের অন্তত ১০০ গ্যাং জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সীমান্তে মাদক কারবারিদের মূল শক্তি হয়ে উঠেছে তারা।
৪ ঘণ্টা আগে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু বিভাগে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিশু ও স্বজনেরা। এক শয্যায় তিন-চার শিশুর পাশাপাশি মেঝেতেও চলছে চিকিৎসা। অথচ প্রায় সাত বছর আগে নির্মাণ শেষ হওয়া ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতালটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় সংকট আরও
৪ ঘণ্টা আগে
ঢাকা মহানগরের প্রায় ৪ হাজার কিলোমিটার সড়কের মধ্যে লেনভিত্তিক বাস চলাচলের উপযোগী মাত্র ২৮০ কিলোমিটার। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রয়েছে ১৬৮ কিলোমিটার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১২ কিলোমিটার। বাস রুট রেশনালাইজেশন নিয়ে মাঠপর্যায়ের জরিপে এসব তথ্য উঠে এসেছে।
৫ ঘণ্টা আগে