
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
সকল লেখা

টানা দুই বছর শূন্য পাস মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তদন্তে কমিটি
জয়পুরহাটের আক্কেলপুরে একটি মাদ্রাসায় টানা দুই বছর দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করলেও সেখানে কর্মচারী নিয়োগ নিয়ে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। ২০২৪ সালে নিরাপত্তাকর্মী নিয়োগের প্রক্রিয়া এবং বর্তমানে নবসৃষ্ট অফিস সহায়ক পদে নিয়োগের বৈধতা নিয়েও প্রশ্ন তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএন

চাঁদা না দেওয়ার অভিযোগে ‘মব’ সৃষ্টি করে দোকান ও বাড়িতে হামলা, প্রধান আসামি গ্রেপ্তার
জয়পুরহাটের আক্কেলপুরে চাঁদা না দেওয়ার অভিযোগে ‘মব’ সৃষ্টি করে এক ব্যবসায়ীর দোকান ও বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রধান আসামি রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।

কৃষক কার্ড চালু হলে দেশে সারের সংকট থাকবে না: খাদ্য প্রতিমন্ত্রী
কৃষক কার্ড পুরোপুরি চালু হলে দেশে আর সারের কোনো সংকট থাকবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। একই সঙ্গে আগামী মাস থেকেই ‘ফ্যামিলি কার্ড’-এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটি চালু হলে মা-বোনেরা প্রতি মাসে নির্দিষ্ট আর্থিক সুবিধা পাবেন....

আক্কেলপুরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলচালক নিহত
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সাজ্জাদ হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

প্রধান শিক্ষককে লাঞ্ছনা: নিজেকে নির্দোষ দাবি করে বিএনপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগের ব্যাপারে নিজেকে নির্দোষ দাবি করেছেন বিএনপি নেতা হারুনুর রশিদ। আজ শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পাল্টা সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
প্রধান শিক্ষকের অভিযোগ, ২১ জুন বিকেলে হারুনুর রশিদসহ কয়েকজন বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করেন। তাঁরা নির্বাচন-সংক্রান্ত কাগজপত্র দেখতে চান এবং সদস্যদের তালিকা পরিবর্তনের চেষ্টা করেন। এতে তিনি আপত্তি জানালে একপর্যায়ে হারুনুর রশিদ তাঁকে আঘাত করেন এবং হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।

আক্কেলপুরে বিএনপি নেতার ‘মাদক সেবনের’ ভিডিও ভাইরাল
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ঘটনার পর তাঁকে শোকজ করেছে উপজেলা বিএনপি।

আক্কেলপুরে ছয় ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পৃথক তিনটি স্থান থেকে ছয় ঘণ্টার ব্যবধানে দুই নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এসব মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ‘অশালীন নৃত্য-গান’, বিএনপির ২ নেতা বহিষ্কার
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর দিন দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে ‘অশালীন নৃত্য-গানসহ আনন্দ উৎসবে’ অংশ নেওয়ার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় আরও পাঁচ নেতাকে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা
জয়পুরহাটের আক্কেলপুরে এক কৃষকের বাড়ির ইটের দেয়াল ভেঙে গোয়ালঘর থেকে তিনটি ষাঁড় চুরি করে নিয়ে গেছে চোরেরা। শুধু তাই নয়, ওই সময় বাড়ির উঠানে রাখা একটি মোটরসাইকেলের তার ছিঁড়ে বিকল করে এর ট্যাংকি থেকে তেলও বের করে নিয়ে যায় তারা।

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ
নিহতের স্ত্রী মারুফা আক্তার বলেন, ‘বুধবার সন্ধ্যায় ইউপি সদস্য সেলিম হোসেন আমার স্বামীকে ডেকে এনে রাতভর দফায় দফায় লাঠিপেটা করেছেন। তাঁর মাথায় ব্যান্ডেজ ছিল। নির্যাতনের কারণেই আমার স্বামীর মৃত্যু হয়েছে। থানা থাকতে কেন তাঁকে সারা রাত আটকে রাখা হলো? আমি জড়িত সবার বিচার চাই।’

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি
জয়পুরহাটের আক্কেলপুরে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় আক্কেলপুর দারুল কোরআন পৌর কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক আল আমিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার

বাড়িতে ভাত খাইতে গেলেও নাকি রবিউলের অনুমতি নিতে হবে—ডাকাতে অতিষ্ঠ এলাকাবাসী
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় রবিউল ইসলাম নামে ডাকাতির মামলার আসামির শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে কাশিড়া বাজারে রবিউল ও তাঁর পরিবারের সব সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তাঁরা।

স্টেশনমাস্টারের দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন
জয়পুরহাটের আক্কেলপুরের স্টেশনমাস্টার খাদিজা খাতুনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে আক্কেলপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ‘আক্কেলপুরবাসী’র ব্যানারে এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।

১ মাসের মধ্যে আলুর দাম বাড়তে পারে: বাণিজ্য উপদেষ্টা
চাষি ও ক্রেতার স্বার্থ সুরক্ষিত রেখে আগামী এক মাসের ভেতর আলুর দাম কিছুটা বাড়তে পারে বলে মন্তব্য করেছেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ শুক্রবার জয়পুরহাটের আক্কেলপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

টাকা-স্বর্ণালংকার লুটের পর মোবাইল ফেরত দিয়ে গেল ডাকাতেরা
জয়পুরহাটের আক্কেলপুরে এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে উপজেলার গোপীনাথপুর পূর্বপাড়া গ্রামের প্রবাসী সোহেল রানার বাড়িতে।
