Ajker Patrika

আক্কেলপুরে বিএনপি নেতার ‘মাদক সেবনের’ ভিডিও ভাইরাল

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 
আক্কেলপুরে বিএনপি নেতার ‘মাদক সেবনের’ ভিডিও ভাইরাল
আক্কেলপুরের গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলাম মাদক সেবন করছেন। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামের মাদক (ইয়াবা) সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রায় এক মিনিটের ওই ভিডিওতে কয়েক ব্যক্তিকে একটি কক্ষে বসে থাকতে দেখা যায়। সেখানে সাইদুল ইসলাম এক হাতে দেশলাই জ্বালিয়ে তান্নিতে (ইয়াবা সেবনের যন্ত্র) তাপ দিচ্ছেন আর পাইপের মাধ্যমে সেবন করছেন। সেখানে অপর এক ব্যক্তিকে তান্নির নিচে আগুনের তাপ দিয়ে পাইপের মাধ্যমে ইয়াবা সেবনের জন্য সহযোগিতা করতে দেখা গেছে।

ভিডিওতে আরও দেখা যায়, পাঁচজনের মধ্যে একজন গোপনে ইয়াবা সেবনের ভিডিও করছেন আর এক ব্যক্তিকে সিগারেট জ্বালিয়ে টানতে দেখা গেছে।

গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অপু বলেন, ‘সভাপতির ইয়াবা সেবনের ভিডিওর বিষয়ে আমাকে অনেকেই ফোন করে জানতে চাচ্ছেন, আসলে আমার বাসায় বর্তমানে বিদ্যুৎ নেই। তাই ইন্টারনেট বন্ধ থাকায় আমি এখনো ভিডিওটি দেখিনি। তাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারছি না।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহামেদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এমন কর্মকাণ্ড কোনো নেতা-কর্মী ঘটালে দল তাঁর দায়ভার নেবে না। ভিডিওটির বিষয়ে আমি জেলার নেতাদের সঙ্গে আলোচনা করেছি, আজ আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে আলোচনা করে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত