
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
সকল লেখা

ফটিকছড়িতে নিখোঁজ শিশুর মরদেহ মিলল প্রতিবেশীর বাড়িতে, আটক ৩
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার নিচিন্তা এলাকার প্রতিবেশী আবদুল আউয়ালের ঘরের আলনার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জামায়াতের মুখে এক, অন্তরে আরেক: রাশেদ খান
জামায়াতের মুখে এক কথা, অন্তরে আরেক কথা। জামায়াতের জন্মলগ্ন থেকে দ্বিমুখী আচরণ ছাড়া অন্য কোনো আচরণ আমরা দেখিনি। জামায়াত মুখে বলছে, তারা সরকারকে সহযোগিতা করছে। অন্যদিকে আমরা লক্ষ করছি, কীভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে আগের মতো আন্দোলন করা যায়—সেই অপচেষ্টা তারা করছে।

ফটিকছড়িতে মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ পূজার সামগ্রী লুট
চট্টগ্রামের ফটিকছড়িতে একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ার শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে এ ঘটনা ঘটে। মন্দির পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে পূজার আবশ্যকীয় সামগ্রী, তিনটি ধাতব ঘট এবং ঘটের সঙ্গে থাকা

ফটিকছড়ির সর্তা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ ড্রেজার নষ্ট ও বালু জব্দ
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সর্তা নদীর আন্ধারমানিক ও তুলাতলি এলাকায় পরিচালিত অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার ও প্রায় দুই হাজার ফুট পাইপ নষ্ট করার পাশাপাশি জব্দ করা হয়েছে নদীর তীরে মজুত রাখা প্রায় ২০ হাজার ঘনফুট বালু।

ফটিকছড়িতে আলোকসজ্জার তারে জড়িয়ে বিয়ের অনুষ্ঠানে নারীর মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের অনুষ্ঠানে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে নুর আয়েশা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের পূর্ব শাহনগর গ্রামের রিজোয়ান উদ্দিন সাহেবের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

ফটিকছড়ি সীমান্তে বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ‘রহমতপুর’ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে নবনির্মিত বিওপিটির উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ

ফটিকছড়ির ভূজপুরে বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারে যুবক, ছয় ঘণ্টা পর নামলেন
ছয় ঘণ্টা পর চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে জাতীয় গ্রিডের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার থেকে নামলেন যুবক। স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে যুবককে নামানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি নিজেই নিচে নামেন। এরপর মো. তানজীব নামে ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়

ফটিকছড়িতে ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের ফটিকছড়িতে ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে সাহেদ মোহাম্মদ আরমান (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকার আনর তালুকদার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

হালদা রক্ষায় কারও সঙ্গে আপস নয়: এমপি সরোয়ার আলমগীর
সরোয়ার আলমগীর বলেন, ‘নির্বাচনের পর থেকে বলে আসছি—হালদা নদী আমাদের হেরিটেজ, আমাদের ঐতিহ্য। এটিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। হালদা নদী ও এর পরিবেশ রক্ষার প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস করা হবে না। বালি-মাটি উত্তোলন তো প্রশ্নই আসে না।’

বাবুনগরে পৌঁছে হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরে আন্তরিকতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

সরকারি সময়সূচি মানছে না মাদ্রাসা, অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
চট্টগ্রামের ফটিকছড়ির একটি আলিম মাদ্রাসায় সরকারি নির্ধারিত সময়সূচি উপেক্ষা করে প্রতিদিন কয়েক ঘণ্টা আগেই পাঠদান শেষ করে শিক্ষার্থীদের ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে প

পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, বোনের বিরুদ্ধে ভাইকে হত্যার অভিযোগ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মো. রফিক প্রকাশ মনা (৬৫) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বোন রোজি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঈদিলপুর মিয়াজি পাড়ায় এ ঘটনা ঘটে।

ফটিকছড়িতে ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে কৃষিশ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে রোপা আমনের চারা রোপণের সময় জমিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে মুস্তাকিম নামের এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে...

ফটিকছড়িতে বন্যায় ৩ নদীর ২৩ স্থানে ভাঙন, ঝুঁকিতে হাজারো বসতবাড়ি
সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা, ধুরুং ও সর্তা নদীর ২৩টি স্থানে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও নদীতীর ভেঙে গেছে। এতে কৃষিজমি, গ্রামীণ সড়ক ও বেড়িবাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নদীভাঙনের মুখে চরম ঝুঁকিতে রয়েছে এলাকার কয়েক হাজার বসতবাড়ি...

জামায়াত নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা সাবেক শিবির নেতার
ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীরের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়া এবং জামায়াত প্রার্থীর করা একটি মামলার সমালোচনা করায় গত সোমবার উপজেলা ভূমি অফিসের সামনে বাদী ইমাম হোসেনের ওপর হামলা চালানো হয়। পরে তাঁকে জোরপূর্বক উপজেলা জামায়াতের কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর ও হত্যাচেষ্টা....

ফটিকছড়িতে হালদা নদী থেকে দেহবিহীন বিচ্ছিন্ন হাত উদ্ধার
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হালদা নদী থেকে একটি দেহবিহীন মানুষের হাত উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২২ জুলাই) বিকেলে হারুয়ালছড়ি নয়াহাট বাজারের পূর্ব পাশে দরফপাড়া এলাকায় হালদা নদী থেকে হাতটি উদ্ধার করে ভূজপুর থানা-পুলিশ।
