
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে জাতীয় গ্রিডের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি টাওয়ারের চূড়ায় ওঠেন মো. তানজীব (২৫)। প্রায় ছয় ঘণ্টা ধরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তাঁকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি নিজেই নিচে নেমে আসেন। পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মিরেরখীল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা তাঁকে টাওয়ারের একেবারে চূড়ায় দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিশাল আকৃতির টাওয়ারটির চূড়ায় তানজীবকে দেখা যায়। টাওয়ারটি জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইনের অংশ হওয়ায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তানজীবকে নিরাপদে নামানোর চেষ্টা শুরু করেন। প্রায় ছয় ঘণ্টা পর বিকেলের দিকে তিনি নিজেই টাওয়ার থেকে নিচে নেমে আসেন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, তানজীব মানসিকভাবে কিছুটা অসুস্থ। কয়েক দিন আগে পরিবারের সঙ্গে মাইজভান্ডার দরবারে এসে সেখান থেকে নিখোঁজ হন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় আওয়ামী যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) চেয়ারম্যান শেখ ফজলে শামসসহ (পরশ) পাঁচজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান আজ বৃহস্পতিবার নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
২০ মিনিট আগে
জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্য অনুযায়ী, প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ১৩ লাখ ৩৪ হাজার ১০৫ এবং নারী ১০ লাখ ২৭ হাজার ৪৯৯। প্রতিবন্ধী ব্যক্তিদের জরিপ ২০২১ অনুযায়ী, প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ২৬ লাখ ৮০ হাজার এবং নারী ১৯ লাখ ৩০ হাজার। প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপে প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ২১ লাখ ৯৭ হাজার এবং
২২ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার ঘোপ বাওড়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন। পরে বিকেলে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বাওড় এলাকায় এ অভিযান চালানো হয়।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।
৩৪ মিনিট আগে