
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
সকল লেখা

বাদ পড়া সেই সুমাইয়াসহ সংবর্ধনা পেল ১৫ শিক্ষার্থী
নাটোরের গুরুদাসপুরে বাদ পড়া সাত কৃতী শিক্ষার্থীকে (চলতি বছর এসএসসি পাস) সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। আগের তালিকায় থাকা আটজনের সঙ্গে এই সাতজনকে যুক্ত করে মোট ১৫ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। তবে আয়োজনটিতে কোনো সংবাদমাধ্যমক

মাঠ আছে, খেলার সুযোগ নেই—উন্মুক্ত করার দাবি কিশোর-তরুণদের
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছে কিশোর, তরুণ ও যুবকেরা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাটসংলগ্ন একটি বন্ধ বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য সাজন আনিছুর রহমান।

সর্বোচ্চ নম্বর পেয়েও উপেক্ষিত সুমাইয়া, বিব্রত অতিথি, স্থগিত অনুষ্ঠান
নাটোরের গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া জাহান সর্বোচ্চ নম্বর (১১৭৩) পেয়েও প্রশাসনের কৃতী শিক্ষার্থীদের তালিকায় স্থান পায়নি। অথচ তার চেয়ে কম নম্বর পাওয়া আট শিক্ষার্থীকে সংবর্ধনার জন্য ডাকা হয়েছে। অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে তৎক্ষণাৎ সুমাইয়া জাহানের আপত্তির মুখে স্থগিত করা হয় ক্রেস্ট বিতরণ।

দুস্থদের অনুদানের তালিকায় চেয়ারম্যান প্রার্থীসহ বিত্তবান নেতারা, এমপি বলছেন— যোগ্য
তালিকায় নির্বাচনী এলাকার কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নাম রয়েছে বলে জানা গেছে। তবে তালিকায় থাকা কয়েকজন দাবি করেছেন, তাঁরা নিজেরা এ অর্থ নেননি কিংবা তাঁদের অজান্তেই তালিকায় নাম দেওয়া হয়েছে।

নাটোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মো. আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

৮ কোটির সড়ক নির্মাণে মাটি-আধলা ইট, ভিডিও ভাইরালের পর যা ঘটল...
নাটোরের গুরুদাসপুরে প্রায় আট কোটি টাকা ব্যয়ে দুটি গ্রামীণ সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ নিয়ে গ্রামবাসীর প্রতিবাদের পর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। গতকাল শুক্রবার উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে...

ঢাকঢোলের তালে নৌকাবাইচ, মেতেছে চেচুয়া নদীর দুই পাড়
সুসজ্জিত নৌকায় বাজছে ঢাকঢোল। তালে তালে চলছে ভাটিয়ালি গান। মাঝিদের কণ্ঠে—‘হেইয়ারে হেইয়াহো, মারো টান, হেইয়াহো’। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর নদীর পানি। শরতের শেষ বিকেলে এমন দৃশ্য মুগ্ধ করেছে নদীপাড়ের মানুষকে...

জানাজায় মরদেহের সুরতহাল করতে গিয়ে জনরোষের শিকার দুই পুলিশ
নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় মরদেহের সুরতহাল প্রতিবেদনকে কেন্দ্র করে জনরোষের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াপদা বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গুরুদাসপুরে চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
নাটোরের গুরুদাসপুরে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কাছিকাটা আত্রাই টোল প্লাজা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহত একটি পিকআপ ভ্যান, একটি সেচ মোটরসহ চুরির সরঞ্জাম জব্দ করা হয়।

গুরুদাসপুরে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষ, গরু ব্যবসায়ীসহ নিহত ৩
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে গরু ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজিরহাট গ্যাসপাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আদম ব্যাপারীর খপ্পরে পড়ে ৪ পরিবার নিঃস্ব: হয়রানিমূলক মামলায় পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগীরা
নাটোরের গুরুদাসপুরে মালয়েশিয়া পাঠানোর নামে চারজনের কাছ থেকে ২৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। শুক্রবার বিলশা স্কুল অ্যান্ড কলেজের সামনে তাঁরা টাকা ফেরত ও ‘হয়রানিমূলক’ অপহরণ মামলা প্রত্যাহারের দাবি জানান।

গুরুদাসপুরে পাটের দরপতনে হতাশ চাষিরা
নাটোরের গুরুদাসপুরে এ বছর পাটের উৎপাদন বেড়েছে, কিন্তু বাজারদর কমে যাওয়ায় হতাশ চাষিরা। চাঁচকৈড় হাটে প্রতি মণ পাট ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যা মৌসুমের শুরুর প্রায় পাঁচ হাজার টাকা থেকে কম। ব্যয় মিটিয়ে লাভ নামমাত্র বলছেন কৃষকেরা।

গুরুদাসপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নাটোরের গুরুদাসপুরে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনকে সোমবার দুপুরে ইউনিয়ন কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, আদালতের মাধ্যমে তাঁকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক।

নাটোরের গুরুদাসপুরে সড়ক পাকা করার প্রতিশ্রুতিতে চাঁদা আদায় ওলামা দলের নেতার
নাটোরের গুরুদাসপুরে কাঁচা সড়ক পাকা করার প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের বিরুদ্ধে। গ্রামবাসীর দাবি, কমপক্ষে ১০০ পরিবারের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা তোলা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন আবুল কালাম আজাদ।

সরকারি রাস্তা পাকাকরণের প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীর কাছে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ
নাটোরের গুরুদাসপুরে কাঁচা সড়ক পাকাকরণের উদ্যোগ নেওয়ার কথা বলে গ্রামবাসীর কাছ থেকে প্রায় দুই লাখ টাকা চাঁদা উত্তোলনের অভিযোগ উঠেছে। গ্রামবাসীর অভিযোগ, সড়ক পাকাকরণ প্রকল্পের তদবির ও সংশ্লিষ্ট খরচের কথা বলে এ টাকা সংগ্রহ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন, তিনি কোনো টাকা গ্রহণ করেননি।

গুরুদাসপুরে ‘অবৈধ’ পেট্রলপাম্পে আগুন, দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই
নাটোরের গুরুদাসপুরে অনুমোদনহীন একটি মিনি পেট্রল পাম্পে আগুন লেগে পাম্পসহ তিনটি দোকান ও দুটি বসতবাড়ি পুড়ে গেছে। মঙ্গলবার নাজিরপুর বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
