
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পুরো প্যানেল নির্বাচন ছাড়াই জয়লাভ করেছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন নির্বাচনের ফলাফল প্রকাশ করেন।
জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ সালের বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ২ এপ্রিল।
ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল রোববার (১২ এপ্রিল) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র ক্রয় ও জমা দেওয়ার নির্ধারিত সময়। ২৫ এপ্রিল ছিল ভোট গ্রহণের দিন। শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির ১৫টি পদ রয়েছে। ১৫টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একক প্রার্থী মনোনয়নপত্র ক্রয় ও দাখিল করেন। এর বাইরে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র ক্রয় ও জমা দেননি। তাই প্রতিদ্বন্দ্বী কেউ না থাকায় আজ বিকেলে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন নির্বাচন কমিশনার।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সভাপতি অ্যাড. মুহাম্মদ কামরুল হাসান, সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান খান স্বপন, সহসভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সহসাধারণ সম্পাদক এইচ এম লোকমান হোসাইন, অর্থ সম্পাদক মো. রুহুল আমিন হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক মুনিরা আক্তার, লাইব্রেরি সম্পাদক মো. জয়নাল আবেদীন, অডিটর এনামুল হক এনাম, সদস্য আনোয়ার হোসেন খান, মো. লুৎফর রহমান ঢালী, মো. আনোয়ার হোসেন, মো. জাকির হোসেন তালুকদার ও তৌহিদুল ইসলাম।
নবনির্বাচিত কমিটির সভাপতি মুহাম্মদ কামরুল হাসান বলেন, ১৫টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। যাচাই-বাছাই শেষে আজ বিকেলে নির্বাচন কমিশন ফলাফল প্রকাশ করেছে।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. শাহাদাৎ হোসেন বলেন, ১৫টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ১৫টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৫ জন প্রার্থী কাউকে মনোনয়নপত্র ক্রয় বা দাখিল করতে দেননি।
তবে আজ বেলা ৩টার দিকে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শরীয়তপুর জেলা শাখার সদস্যসচিব মৃধা নজরুল কবির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।

ভোলায় অভিযান চালিয়ে মাদকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযান চালানো হয়।
১৮ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রাবাসে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও রক্তক্ষয়ী হামলার ঘটনায় মমেক শাখা ছাত্রদলের এক নেতাসহ দুজনকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় সংসদ। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে গতকাল শনিবার (১৮ এপ্রিল) এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
২০ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি প্রায় ২৫ হাজার দরিদ্র মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা হলেও বর্তমানে তা নামেই স্বাস্থ্যকেন্দ্র। স্থানীয় জনগণ এখান থেকে তেমন কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না।
২৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরে নির্মাণাধীন একটি আটতলা ভবন থেকে নিচে ফেলে কলেজ শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) হত্যার ঘটনায় আরো দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ও রাত ৩ টায় বাগেরহাট জেলায়...
১ ঘণ্টা আগে