
বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের দরগাহ বাড়ি মসজিদসংলগ্ন একটি তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৫ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনটির নিচতলার দরজা-জানালা উড়ে গেছে। সিলিন্ডার বিস্ফোরণে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো. গালিব বলেন, ২৩ নম্বর ওয়ার্ডের মসজিদের পাশেই একটি তিনতলা ভবনের নিচতলায় ভোর ৬টার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পায় প্রতিবেশীরা। বিস্ফোরণে ওই ভবনের নিচতলার দরজা-জানালা ভেঙে পার্শ্ববর্তী খালে পড়ে। এতে সব কটি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই বাসায় থাকা দুজনকে গুরুতর অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন বাড়িটির নিরাপত্তাকর্মী মানিক এবং তাঁর ছেলে মৃদুল।

২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক বাহার স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ওই ভবনের নিচতলায় বাবা ও ছেলে থাকে। বাবা সিকিউরিটি গার্ড মানিক ও ছেলে মৃদুল। তাঁদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ঘটনাস্থলে সিটিএসবি ও পুলিশের দুটি টিম রয়েছে। বিস্ফোরণে আহতদের অবস্থা কী—তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে। তাঁরা বিষয়টি ক্ষতিয়ে দেখছেন।

রাজশাহীর পুঠিয়া উপজেলায় দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদিদোকানিকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাউন্সিল বাজারে এ ঘটনা ঘটে। মামুনুর রশিদ জুয়েলের বাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামে। এদিকে ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত মাইনুলকে
২ মিনিট আগে
রোগী আসছেন ডাক্তার দেখিয়ে ওষুধ নিতে, আর অপেক্ষার ফাঁকে ডুবে যাচ্ছেন বইয়ের পাতায়—একই ছাদের নিচে চিকিৎসা আর জ্ঞানচর্চার এমন অনন্য সমন্বয় গড়ে উঠেছে ‘ফার্মেসি পাঠাগার’। সাহিত্য খরার এই সময়ে গ্রামাঞ্চলে চিকিৎসাসেবার পাশাপাশি বই পড়ার সুযোগ সৃষ্টি করে স্থানীয় মহলে ব্যাপক সাড়া ফেলেছেন নরসিংদীর রায়পুরার...
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিকেরা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে এক হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির ধানের পরিমাণ প্রায় ১ হাজার ৮০০ টন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আধা ঘণ্টার এই প্রচণ্ড ঝড়ে প্রায় ৪০০ বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে ৪০টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই।
২ ঘণ্টা আগে