
কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিকেরা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রুটে একেবারেই বাস চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো চলছে। এর ফলে ভোগান্তিতে পড়েছে সংশ্লিষ্ট রুটের যাত্রীরা।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দেয় শ্রমিক ইউনিয়ন।
জানতে চাইলে বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বাস-মিনিবাস মালিক গ্রুপের সঙ্গে কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে মোটর শ্রমিক ইউনিয়নের বাসও অন্তর্ভুক্ত রয়েছে। অথচ আমাদের কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয় না। দুটি দাবিতে মালিক গ্রুপের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। গত ১৫ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু দাবি না মানায় আজ (শুক্রবার) সকাল থেকে মালিক গ্রুপের বাস মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আমাদের সঙ্গে একমত হয়ে মালিক সমিতির শ্রমিকেরাও বাস চলাচল বন্ধ রেখেছে। এতে কুষ্টিয়ার কোনো বাস ছেড়ে যায়নি।’
সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে বাস-মিনি বাস শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা দুটি দাবির কথা জানান। এর একটি হলো পরিবহনসংশ্লিষ্ট মালিক যেসব সুযোগ-সুবিধা নেয়, শ্রমিকদেরও একই সুযোগ-সুবিধা দিতে হবে। দ্বিতীয়ত, শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচল করার অনুমোদন দিতে হবে। এসব দাবি পূরণ না করায় তাঁরা আজ সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে। তবে ঢাকাগামী বাস চলছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের গোলজার হোসেন (৫০) একসময় অভাবের তাড়নায় দিনমজুরি করতেন। এখন তিনি এলাকায় পরিচিত ধানখেতে মাছ চাষের সফল উদ্যোক্তা হিসেবে। তিনি শুধু নিজের ভাগ্যই বদলায়নি, তাঁর দেখানো পথে সচ্ছলতা এসেছে গ্রামের আরও অনেক পরিবারে।
১ ঘণ্টা আগে
যশোরের শার্শা উপজেলায় গোয়ালঘরের মাটি খুঁড়ে ইকরামুল কবির (২৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) রাত ৮টার দিকে উপজেলার বসতপুর পূর্বপাড়া গ্রামে পুলিশের অভিযানে তাঁর লাশ উদ্ধার হয়।
৩ ঘণ্টা আগে
রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করেছে পুলিশ। সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রাম থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর মিটারগুলো পাওয়া যায়।
৩ ঘণ্টা আগে
কর্ণফুলীসহ দেশের নদ-নদী রক্ষায় বৃহত্তম সামাজিক আন্দোলনের অংশ হিসেবে তিন শতাধিক সাম্পান নিয়ে অনুষ্ঠিত হলো শোভাযাত্রা। আজ শনিবার বিকেলে কর্ণফুলী নদীতে এই শোভাযাত্রার আয়োজন করে সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা উদ্যাপন পরিষদ। আয়োজকেরা জানান, কর্ণফুলী ঘিরে ২৩টি সাম্পান সমিতির...
৩ ঘণ্টা আগে