
গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে এক হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির ধানের পরিমাণ প্রায় ১ হাজার ৮০০ টন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আধা ঘণ্টার এই প্রচণ্ড ঝড়ে প্রায় ৪০০ বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে ৪০টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই। এ ছাড়া শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
আজ শুক্রবার সকালে সরেজমিন দেখা যায়, উপজেলার কাওরাইদ ইউনিয়নের তিনটি গ্রাম—বাপ্তা, বেইলদিয়া ও নান্দিয়া সাঙ্গুনের প্রতিটি ফসলের মাঠ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বসতবাড়ির ঘরের চাল উড়ে গেছে। গাছপালা ভেঙে পড়েছে ঘরের ওপর। আহত হয়েছেন কয়েকজন।
উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, গতকাল থেকে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। তিনটি গ্রামের ৩০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। উৎপাদিত ধানের পরিমাণ ১ হাজার ৮০০ টন। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কিষান-কিষানির তালিকা তৈরি করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনসহ তাঁদের খোঁজখবর নেওয়া হচ্ছে। কিষান-কিষানিদের তালিকা তৈরি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য ঢেউটিনসহ ঘর নির্মাণের সার্বিক ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, ‘তিনটি গ্রামের একজন কৃষকও বাকি নেই যে সে ক্ষতিগ্রস্ত হয়নি। এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা বলার ভাষা নেই। সকাল থেকে শত শত বিঘা জমি পরিদর্শন করে দেখলাম ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষের বসতবাড়ি ঝড়ে উড়ে গেছে। ইতিমধ্যে উপজেলার সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত কিষান-কিষানিদের তালিকা তৈরি করতে। তাঁদের সবাইকে সহযোগিতা করা হবে।’

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজার এলাকায় কংস নদের ওপর নির্মিত বেইলি সেতুটি ধসে পড়ায় তারাকান্দা-ধোবাউড়া প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুই পারের হাজারো মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
৯ মিনিট আগে
গত ১৯ মে সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পল্লবীর সেকশন-১১-এর একটি বাসার ৫ তলা ভবনের তৃতীয় তলার উত্তর পাশের কক্ষের বেডরুম থেকে আট বছরের শিশু দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। তার কাঁধ থেকে দুই হাত আংশিক বিচ্ছিন্ন ছিল। একটি বালতি থেকে মাথা উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে
গতকাল শনিবার সকাল ৬টার দিকে উত্তরখানের বাসায় এই দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন আলী হোসেনসহ তাঁর স্ত্রী হাসনা হেনা (৪৫) ও মেয়ে আঁখি আক্তার (২৫)।
২২ মিনিট আগে
যশোরের বেনাপোলে সোহাগ হোসেন নামের এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার ঘটনায় দুই দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। একই সঙ্গে হামলায় ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়নি বলে অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে