আমরা যে স্থায়ী গণমাধ্যম কমিশনের কথা বলেছি, সেই ধারণাটি এসেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে। সংবাদপত্রের নিয়মনীতি-নৈতিকতার মান থাকে, তারা যাতে যথাযথভাবে দায়িত্ব পালন করে, আবার যাতে তাদের স্বাধীনতাটাও সংরক্ষিত হয়। কারও হস্তক্ষেপ, বিশেষ করে সরকারের হস্তক্ষেপ, সেগুলো যাতে স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত না করে। সেটি দেখভাল করার কর্তৃত্ব বা তদারকি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিল আছে।
যখন থেকে টেলিভিশন বেসরকারি খাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার, তখনই তারা বলেছিল, একটা সম্প্রচার কমিশনের কথা। আমরা বললাম প্রেস কাউন্সিল এবং এই সম্প্রচার কমিশন—এ দুটোর ভূমিকা এক জায়গায় করে একটা নতুন কমিশন করা হোক। এবং সেই প্রতিষ্ঠানটা হবে স্থায়ী গণমাধ্যম কমিশন। যেখানেই গেছি, সব জায়গা থেকেই প্রেস কাউন্সিলের কর্মক্ষমতা, এটার দক্ষতা, এটার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই প্রতিষ্ঠান চলছে না, এটা দিয়ে লাভ হচ্ছে না আমাদের, এটা একটা ব্যর্থ প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান ব্যর্থ, সেই প্রতিষ্ঠানকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করার কোনো অর্থ হয় না। সে কারণেই আমরা একটা নতুন প্রতিষ্ঠানের কথা বলেছি যে স্থায়ী গণমাধ্যম কমিশন হোক। সেটা কেমন হবে, তার একটা খসড়া অধ্যাদেশ আমরা তৈরি করে দিয়েছি। সেখানে আমরা বলেছি কীভাবে এই কমিশনের সদস্যরা নির্বাচিত হবেন, এই কমিশন কার কাছে জবাবদিহি করবে এবং এই কমিশনের অর্থ আসবে কোথা থেকে। এখনকার প্রেস কাউন্সিলের সবচেয়ে বড় দুর্বলতা তারা সরকারের অনুদানের ওপর নির্ভরশীল।
যখনই কারোর অনুদানের ওপর নির্ভরশীল হবেন, তখনই তার একটা প্রভাব, তার একটা নিয়ন্ত্রণ সেই প্রতিষ্ঠানের ওপর পড়বে, থাকবে। এটা থেকে বের হওয়ার কোনো উপায় নেই। এ কারণে আমরা বলেছি, গণমাধ্যমের যে স্বনিয়ন্ত্রণ, সেটার জন্য গণমাধ্যমকেই অর্থায়ন করতে হবে এই গণমাধ্যম কমিশনে। এবং সেটা কীভাবে সম্ভব, সেই ফর্মুলা আমরা দিয়েছি।
তথ্যসূত্র: উদিসা ইসলাম কর্তৃক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান সিনিয়র সাংবাদিক কামাল আহমেদের সাক্ষাৎকার গ্রহণ, ২০২৫ সালের ৮ আগস্ট ‘বাংলা ট্রিবিউন’-এর অনলাইন সংস্করণ থেকে সংগৃহীত

হাঁস রোস্ট করার সবচেয়ে প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় চীনের উত্তর ও দক্ষিণ রাজবংশের সময়কালের একটি রান্নার বইয়ে। ১২৭১ সালে মঙ্গোল নেতা কুবলাই খান যখন ইউয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেন, তখন এই খাবারটি রাজকীয় খাদ্যতালিকার অংশ হয়ে ওঠে।
৩ দিন আগে
একসময় শিক্ষাকে একটি ফুটো পাত্র আকারে দেখা হতো, যেখানে হয়তো একজন পানি দিচ্ছে কিংবা কেউ শিক্ষাকে মন্ত্র হিসেবে দেখছেন; যার জোরে যে কেউ তাঁর নিজের মতো করে জ্ঞানের রাজ্যে হাঁটতে পারেন। ‘অন্বেষণ ও সৃষ্টি’র পথে নিজেকে প্রতিনিয়ত উন্নত থেকে উন্নততর করে তুলতে পারেন। ওই ধারার শিক্ষার কথা বলছেন ভনহাম বোল্ডট।
৯ দিন আগে
ইউরোপীয় বা আফ্রিকানরা ক্যারিবীয় অঞ্চলে আসার বহু আগে থেকে এখানকার আদিবাসী জনগোষ্ঠীর প্রধান খাদ্য ছিল কাসাভা বা শিমুল আলু। তিতকুটে শিমুল আলু থেকে বিষাক্ত উপাদান বের করে, তা কুচি করে আগুনে সেঁকে রুটি বা পিঠা তৈরি করার একটি নিজস্ব ও প্রাচীন কৌশল তাদের জানা ছিল। এই আদিবাসী রন্ধনশৈলী থেকে জন্ম হয়...
১০ দিন আগে
কোস্টারিকার একটি প্রচলিত গল্প অনুসারে, ১৯৩০-এর দশকে সান হোসের সান সেবাস্তিয়ান নামক এলাকায় এক খামারি সেন্ট সেবাস্তিয়ান দিবসে অতিথিদের খাওয়ানোর জন্য একটি দাগযুক্ত মোরগ লালন-পালন করছিলেন। স্প্যানিশ ভাষায় এ রকম মোরগকে বলা হয় গালো পিন্টো।
১৫ দিন আগে