আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় ও জাতীয় খাবার কাবুলি পোলাওয়ের উৎপত্তি কিন্তু দেশটির রাজধানী কাবুল শহরে হয়নি। ধারণা করা হয়, উত্তর আফগানিস্তান এবং উজবেকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে এই খাবারের উৎপত্তি। তবে সৌদি আরবে বসবাসকারী উত্তর আফগান অভিবাসীরা এই পদটিকে ‘বুখারি চাল’ বলে পরিচয় দেয়, যদিও তাদের সবাই উজবেকিস্তানের বুখারা শহরের নয়। আফগানিস্তানে যেসব উজবেক থাকে, তারা এটিকে ‘উজবেকি পোলাও’ বলতেই স্বাছন্দ্যবোধ করে। অবশ্য কাবুলি পোলাও ও উজবেকি পোলাওয়ের রন্ধন পদ্ধতি ভিন্ন। ১৫২১ সালে প্রকাশিত ফারসি ভাষার প্রাচীনতম রান্নার বই আলী বাভার্চির পাণ্ডুলিপি ‘কার-নামা’। এতে সাফাভি আমলের কাবুলি পোলাওয়ের প্রথম লিখিত রন্ধনপ্রণালি পাওয়া যায়। বাসমতী চাল, ভেড়া বা গরুর মাংস এবং চিনিতে ভাজা গাজর ও কিশমিশের এক অপূর্ব সমন্বয়ে তৈরি করা হয় এই খাবার। কিছুটা নোনতা ও হালকা মিষ্টি স্বাদের কাবুলি পোলাওয়ের ওপর বাদাম, গাজর ও কিশমিশ ছড়িয়ে রাজকীয়ভাবে সাজানো হয়। এর সঙ্গী হয় সাধারণত টমেটোর সালাদ বা ঠান্ডা টক দই।
ছবি সৌজন্য: হার্টফুল রেসিপি

একসময় শিক্ষাকে একটি ফুটো পাত্র আকারে দেখা হতো, যেখানে হয়তো একজন পানি দিচ্ছে কিংবা কেউ শিক্ষাকে মন্ত্র হিসেবে দেখছেন; যার জোরে যে কেউ তাঁর নিজের মতো করে জ্ঞানের রাজ্যে হাঁটতে পারেন। ‘অন্বেষণ ও সৃষ্টি’র পথে নিজেকে প্রতিনিয়ত উন্নত থেকে উন্নততর করে তুলতে পারেন। ওই ধারার শিক্ষার কথা বলছেন ভনহাম বোল্ডট।
২ দিন আগে
ইউরোপীয় বা আফ্রিকানরা ক্যারিবীয় অঞ্চলে আসার বহু আগে থেকে এখানকার আদিবাসী জনগোষ্ঠীর প্রধান খাদ্য ছিল কাসাভা বা শিমুল আলু। তিতকুটে শিমুল আলু থেকে বিষাক্ত উপাদান বের করে, তা কুচি করে আগুনে সেঁকে রুটি বা পিঠা তৈরি করার একটি নিজস্ব ও প্রাচীন কৌশল তাদের জানা ছিল। এই আদিবাসী রন্ধনশৈলী থেকে জন্ম হয়...
৩ দিন আগে
কোস্টারিকার একটি প্রচলিত গল্প অনুসারে, ১৯৩০-এর দশকে সান হোসের সান সেবাস্তিয়ান নামক এলাকায় এক খামারি সেন্ট সেবাস্তিয়ান দিবসে অতিথিদের খাওয়ানোর জন্য একটি দাগযুক্ত মোরগ লালন-পালন করছিলেন। স্প্যানিশ ভাষায় এ রকম মোরগকে বলা হয় গালো পিন্টো।
৮ দিন আগে
ভারতের মেইনস্ট্রিম লেফটরা এটা উপলব্ধিই করতে পারেননি যে এখানকার শ্রেণি পরিচিতির মধ্যেও বর্ণবিভাজন, লৈঙ্গিক বিভাজন ও জাতিসত্তা এবং ভাষা প্রশ্নগুলো মিলেমিশে আছে। এটা হয় তাঁরা উপলব্ধি করতে পারেননি অথবা উপলব্ধি করলেও এই বিষয়টাকে এড়িয়ে চলতে চেয়েছেন।
৯ দিন আগে