প্রাচীনকালে স্লাভিক অঞ্চলের মানুষ একধরনের বুনো উদ্ভিদের ডাঁটা ও পাতা গেঁজিয়ে একটি টক স্যুপ তৈরি করত। প্রাচীন স্লাভিক ভাষায় এই উদ্ভিদকে ‘বোর্শেভিক’ বলা হতো। এটি থেকে পরবর্তীকালে ইউক্রেনের জাতীয় ও অত্যন্ত জনপ্রিয় একটি স্যুপ ‘বোর্শ’-এর উৎপত্তি হয়। ষোড়শ শতাব্দীর দিকে ইউক্রেনীয়রা রোমানদের মাধ্যমে প্রভাবিত হয়ে এই স্যুপে বিটরুট ব্যবহার শুরু করে। এর ফলে স্যুপটি তার চেনা মিষ্টি স্বাদ এবং উজ্জ্বল লাল রং পায়। আমেরিকা অঞ্চল থেকে আলু এবং টমেটো ইউরোপে আসার পর উনিশ শতকে ইউক্রেনীয়রা বোর্শে আলু ও টমেটো পেস্ট ব্যবহার শুরু করে। এ ছাড়াও এতে ব্যবহার করা হয় বাঁধাকপি ও মাংস—গরু, মুরগি কিংবা শূকর। পরিবেশনের সময় স্যুপের ওপর এক চামচ টক ক্রিম ও কুচানো তাজা ডিলপাতা ছড়িয়ে দেওয়া হয়। সাধারণত বোর্শের সঙ্গে রসুন ও তেল মাখানো ছোট নরম রুটি পাম্পুশকি বা রাই ব্রেড খাওয়া হয়। ইউক্রেন যুদ্ধের কারণে বোর্শের ঐতিহ্য যেন না হারায়, তাই ২০২২ সালে ইউনেসকো এটিকে দেশটির ‘বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে তালিকাভুক্ত করে।
ছবি সৌজন্য: জিঞ্জার উইদ স্পাইস

একসময় শিক্ষাকে একটি ফুটো পাত্র আকারে দেখা হতো, যেখানে হয়তো একজন পানি দিচ্ছে কিংবা কেউ শিক্ষাকে মন্ত্র হিসেবে দেখছেন; যার জোরে যে কেউ তাঁর নিজের মতো করে জ্ঞানের রাজ্যে হাঁটতে পারেন। ‘অন্বেষণ ও সৃষ্টি’র পথে নিজেকে প্রতিনিয়ত উন্নত থেকে উন্নততর করে তুলতে পারেন। ওই ধারার শিক্ষার কথা বলছেন ভনহাম বোল্ডট।
২ দিন আগে
ইউরোপীয় বা আফ্রিকানরা ক্যারিবীয় অঞ্চলে আসার বহু আগে থেকে এখানকার আদিবাসী জনগোষ্ঠীর প্রধান খাদ্য ছিল কাসাভা বা শিমুল আলু। তিতকুটে শিমুল আলু থেকে বিষাক্ত উপাদান বের করে, তা কুচি করে আগুনে সেঁকে রুটি বা পিঠা তৈরি করার একটি নিজস্ব ও প্রাচীন কৌশল তাদের জানা ছিল। এই আদিবাসী রন্ধনশৈলী থেকে জন্ম হয়...
৩ দিন আগে
কোস্টারিকার একটি প্রচলিত গল্প অনুসারে, ১৯৩০-এর দশকে সান হোসের সান সেবাস্তিয়ান নামক এলাকায় এক খামারি সেন্ট সেবাস্তিয়ান দিবসে অতিথিদের খাওয়ানোর জন্য একটি দাগযুক্ত মোরগ লালন-পালন করছিলেন। স্প্যানিশ ভাষায় এ রকম মোরগকে বলা হয় গালো পিন্টো।
৮ দিন আগে
ভারতের মেইনস্ট্রিম লেফটরা এটা উপলব্ধিই করতে পারেননি যে এখানকার শ্রেণি পরিচিতির মধ্যেও বর্ণবিভাজন, লৈঙ্গিক বিভাজন ও জাতিসত্তা এবং ভাষা প্রশ্নগুলো মিলেমিশে আছে। এটা হয় তাঁরা উপলব্ধি করতে পারেননি অথবা উপলব্ধি করলেও এই বিষয়টাকে এড়িয়ে চলতে চেয়েছেন।
৯ দিন আগে