ঋতুপর্ণ ঘোষ শুধু একজন প্রতিভাবান পরিচালকই ছিলেন না, তিনি একাধারে চিত্রনাট্যকার, গীতিকার, অভিনেতা ও পত্রিকার সম্পাদক হিসেবেও সফল ছিলেন। সংলাপ রচনার ক্ষেত্রেও প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। নব্বইয়ের দশকের গোড়া পর্যন্ত কলকাতার সিনেমায় যে বন্ধ্যত্ব চলছিল, তা কাটিয়ে উঠতে তাঁর অবদান ছিল অসামান্য।
ঋতুপর্ণ ঘোষের জন্ম কলকাতায়, ১৯৬৩ সালের ৩১ আগস্ট। তাঁর কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে প্রাতিষ্ঠানিক শিক্ষার হাতেখড়ি হয়েছিল। ১৯৮২ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হয়ে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৮৭ সালে তিনি যোগ দিয়েছিলেন একটি বিজ্ঞাপনী সংস্থায় ক্রিয়েটিভ আর্টিস্ট হিসেবে। আশির দশকে বাংলা বিজ্ঞাপনী জগতে জনপ্রিয় এক লাইনের স্লোগান বেরিয়েছিল তাঁর হাত ধরে। তিনিই বাংলায় স্বতন্ত্র এই বিজ্ঞাপনী স্লোগানের ধারা সৃষ্টি করেছিলেন।
১৯৯২ সালে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তাঁর প্রথম চলচ্চিত্র ‘হীরের আংটি’ মুক্তি পায়। এরপর শুধু তাঁর সফলতার পালা শুরু। জীবনে তাঁর নির্মিত ১৯টি চলচ্চিত্রের মধ্যে ১২টিই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ওপর ‘জীবনস্মৃতি’ নামে একটি তথ্যচিত্রও নির্মাণ করেন।
২০০৪ সালে তাঁর প্রথম হিন্দি চলচ্চিত্র ‘রেইনকোট’ মুক্তি পায়, যেটি মনোজ বসুর ছোটগল্প ‘প্রতিহিংসা’ এবং ও হেনরির ছোট গল্পের ‘দ্য গিফট অব দ্য ম্যাজাই’ অবলম্বনে তৈরি। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই পরিচালকের কয়েকটি সিনেমার নাম না নিলেই নয়—ঊনিশে এপ্রিল, দহন, চোখের বালি, আবহমান, নৌকাডুবি, চিত্রাঙ্গদা ইত্যাদি। তাঁর সিনেমায় অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অমিতাভ বচ্চন, শর্মিলা ঠাকুর, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, সোহা আলী খান, বিপাশা বসু, অর্জুন রামপাল, অজয় দেবগনসহ অন্যান্য খ্যাতনামা শিল্পী।
তিনি সম্পাদনা করেছেন জনপ্রিয় বাংলা চলচ্চিত্র ম্যাগাজিন ‘আনন্দলোক’ এবং বাংলা দৈনিক সংবাদ প্রতিদিনের ‘রোববার’ পাতাটি।
গুণী এই চলচ্চিত্র পরিচালক ২০১৩ সালের ৩০ মে মাত্র ৪৯ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।

বিগত ১০ বছরের অবস্থা যদি দেখেন, ২০১২ সালের পর সমুদ্রে তেমন কোনো অ্যাকটিভিটি হয়নি। আমাদের এত বড় এবং খুবই উপযোগী সমুদ্র আছে। এটি খুবই সম্ভাবনাময় স্থান। এর একদিক মিয়ানমারেও গ্যাস পাওয়া গেছে এবং অপরদিক ভারতেও গ্যাস পাওয়া গেছে। মাঝখানে আমাদের অংশটা এত দিন বসিয়ে রাখা হলো।
৬ দিন আগে
অবকাঠামো খাতে যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি হয়েছে, সেখানে তো শ্রমিকের বিষয় হ্যান্ডেল করতে হয়নি। কোনো ধরনের ঝামেলাও সেখানে পোহাতে হয়নি। আর শতভাগ অর্থই রিটার্ন পাওয়া গেছে। কিন্তু যেসব কারখানায় পিপিপি হয়েছে, সেগুলোর কোনোটাই ভালোভাবে চলার নজির নেই।
১৪ দিন আগে
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাগৈতিহাসিক শিল্পকর্মের দেখা মেলে মালয়েশিয়ায়। পেরাক রাজ্যের রাজধানী ইপোহর কাছে তাম্বুন উপশহরে গুনুং পানজাং নামের একটি চুনাপাথরের পাহাড় আছে। সেখানে নব্য প্রস্তর যুগের যেসব শিলাচিত্র পাওয়া গেছে, সেগুলো ‘গুয়া তাম্বুন’ বা ‘তাম্বুন গুহাচিত্র’ নামে পরিচিত।
১৬ দিন আগে
১৯৭১ সালের ১৬ মার্চ আমি পশ্চিম পাকিস্তান থেকে ঢাকায় ফিরি। তাই মার্চের শুরুর দিকের উত্তাল গণ-আন্দোলন কিংবা ৭ মার্চের ভাষণ স্বচক্ষে দেখার সুযোগ আমার হয়নি। তবে মানুষের তীব্র ক্ষোভ বুঝতে পারছিলাম। বিশেষ করে পার্লামেন্টের অধিবেশন পিছিয়ে দেওয়ায় বাঙালিরা কতটা সংক্ষুব্ধ ছিল, তা অনুভব করা যাচ্ছিল।
২০ দিন আগে