মাকে খুব ভালো বাসতেন অন্নদাশঙ্কর রায়। মা খুব চাইতেন, কলেজে পড়ুক তাঁর ছেলে। আদর করে বলতেন, ‘ছেলে আমার পাস করে জলপানি পাবে, কলেজে পড়বে, আমি ওকে নিয়ে কটকে থাকব, ওর বিয়ে দেব।’
ম্যাট্রিক পরীক্ষা দিয়ে অন্নদাশঙ্কর যখন কটক থেকে ঢেঙ্কানলে ফিরছেন, তখন পথেই পেলেন বাবার চিঠি—মা আর নেই। সামান্য কয়েক দিনের অসুখে তিনি মারা গেছেন। মা নেই, পড়াশোনা করে হবে কী? তবে গুরুজনদের কথায় পরীক্ষা দিলেন।
সে সময় থেকেই অন্নদাশঙ্কর রায় ঠিক করে রেখেছিলেন, বাবার বোঝা বাড়াবেন না। নিজের রোজগারে চলবেন। হতে চেয়েছিলেন সাংবাদিক। সাংবাদিক হতে হলে পড়াশোনা করতেই হবে—এমন কোনো কথা নেই। হাতের সামনে অন্তত দুটো উদাহরণ ছিল—গান্ধী ও রবীন্দ্রনাথ। এরা দুজনই পত্রিকার সম্পাদক হয়েছেন। একজন কলেজে গেছেন, অন্যজন ও-মুখো হননি। কিন্তু কলকাতায় কাগজের অফিসে ঘোরাঘুরি করে বুঝলেন, হতাশ হওয়া ছাড়া উপায় নেই। জীবন অতটা সহজ নয়।
ছোট কাকার অনুরোধে বাড়ি ফিরে কটক কলেজে ভর্তি হন। স্কলারশিপও জুটে যায়। সাত টাকা স্কলারশিপের পাঁচ টাকা যায় কলেজের বেতন দিতে, বাকি দুই টাকা দিয়ে ‘প্রবাসী’, ‘মডার্ন রিভিউ’ কেনেন।
কটকে, পাটনায় আর বিলেতে ছয় বছর কলেজে পড়ার সময় সত্যিই আত্মবিশ্বাসে বলীয়ান হন তিনি।
গোপালচন্দ্র গাঙ্গুলী পড়াতেন ইংরেজি। তিনি ছিলেন খুবই বড় মনের শিক্ষক। তাঁর স্নেহধন্য হন অন্নদাশঙ্কর। একবার কথাচ্ছলে একটি কথা বলেছিলেন গোপালচন্দ্র গাঙ্গুলী, যা বদলে দিয়েছিল অন্নদাশঙ্করের জীবনদর্শন। তিনি বলেছিলেন, ‘ভগবান আছেন কি না জানি নে। তাঁকে তো আমি দেখিনি। আমার প্রত্যক্ষ দেবতা আমার পিতা, মাতা ও পত্নী।’ পিতা-মাতার পাশাপাশি পত্নীর কথা আর কারও মুখে শোনেননি অন্নদাশঙ্কর। জীবনের একটা বড় শিক্ষা হিসেবেই এই কথাটি গ্রহণ করেছিলেন তিনি।
সূত্র: অন্নদাশঙ্কর রায়, কলেজ জীবনের স্মৃতি, পৃষ্ঠা: ৪৮৮-৪৮৯

একাত্তরের জানুয়ারিতে ছুটি নিয়ে করাচি থেকে ঢাকায় এসেছিলেন পাকিস্তান বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। ২৫ মার্চের কালরাতে তিনি ছিলেন নরসিংদীর পৈতৃক বাড়িতে। সে রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর পৈশাচিক গণহত্যা দেখে তিনি সিদ্ধান্ত নেন দেশের জন্য কিছু করার।
৫ দিন আগে
স্মৃতিচারণা করে ভাষাসংগ্রামী আহমদ রফিক বলেন, ‘যতদূর মনে পড়ে তখন দুটো-আড়াইটা হবে। ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এবং পরিষদ ভবনসংলগ্ন এলাকা তখন ধোঁয়াচ্ছন্ন রণক্ষেত্র। মেডিকেল কলেজ হোস্টেলের ১নং রুম কন্ট্রোল রুমে পরিণত হয়। মাওলানা তর্কবাগীশ, ধীরেন দত্ত, শামসুদ্দীন ও কংগ্রেস পার্টির সদস্যরা পরিষদ বয়কট...
১০ দিন আগে
সাঈদ হায়দার স্মৃতিচারণা করেছেন এভাবে: ‘দুপুর গড়িয়ে বিকেল হলো, সংঘর্ষের তীব্রতা কমল না। প্রতিবাদমুখর ছাত্র-জনতাকে পুলিশ লাঠি চালিয়ে শান্ত করতে পারল না। তারা গুলি চালালো, গুলি চালালো মেডিকেল কলেজের ছাত্রাবাসের সামনের রাস্তায়। জব্বার আর রফিক প্রাণ হারালো।
১২ দিন আগে
মোহাম্মদ সুলতান ছিলেন ভাষা আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী এবং একুশের প্রথম সংকলনের প্রকাশক। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিলাম যেকোনো মূল্যে ১৪৪ ধারা ভাঙতে হবে। এ বিষয়ে আলোচনার জন্য আমরা রাত ১টায় ফজলুল হক হল ও ঢাকা হলের মধ্যবর্তী সিঁড়িতে এক বৈঠকে মিলিত হই।
১৭ দিন আগে