একটা সময় স্বদেশির একটা চমৎকার ঢেউ এসে লেগেছিল এ দেশে। সবাই ভাবতে শুরু করেছিল, দেশের জন্য কিছু করতে হবে। রবীন্দ্রনাথও তাতে মজেছিলেন। অবনীন্দ্রনাথসহ অনেকেই থাকতেন তাঁর সঙ্গে। একদিন একটা জুতোর দোকান খুলে বসলেন। দোকানের সামনে সাইনবোর্ড টাঙানো হলো, ‘স্বদেশী ভান্ডার’। স্বদেশি জিনিস ছাড়া কিছুই থাকবে না দোকানে—সেটাই ঠিক হলো।
সে বছর ভূমিকম্প হয়েছিল। প্রভিন্সিয়াল কনফারেন্স উপলক্ষে নাটোরে ছুটলেন তাঁরা। সেখানে রবীন্দ্রনাথ প্রস্তাব করলেন, এই প্রাদেশিক সম্মেলন হবে বাংলা ভাষায়। তাহলে বুঝবে সবাই।
অবনীন্দ্রনাথরা সায় দিলেন তাঁর কথায়। কিন্তু বড় যাঁরা, তাঁরা তো কিছুতেই তা মানবেন না। তাঁরা বললেন, ‘যেমন কংগ্রেসে বক্তৃতা হয় ইংরেজিতে, প্রাদেশিক সম্মেলনও হবে ইংরেজিতে।’ কিন্তু যখনই কেউ বক্তৃতা দিতে ওঠেন ইংরেজিতে, তরুণের দল সমস্বরে চিৎকার করে ওঠে, ‘বাংলা, বাংলা!’
লালমোহন ঘোষ ছিলেন সাহেবি মানুষ। ইংরেজি ছাড়া কথাই বলতেন না। তিনিও বাংলায় বক্তৃতা করলেন এবং খুব সুন্দর বাংলায়। সেই প্রথম প্রাদেশিক সম্মেলনে বাংলায় বক্তৃতা হলো। ইঙ্গবঙ্গ সমাজকেও চটিয়ে দিয়েছিলেন তাঁরা। এক পার্টিতে রবীন্দ্রনাথের নেতৃত্বে অবনীন্দ্রনাথ, তাঁর দুই ভাইসহ চারজন গিয়েছিলেন। রবীন্দ্রনাথ বললেন, ‘সব ধুতি-চাদরে চলো।’ ধুতি-পাঞ্জাবি, শুঁড় তোলা পাঞ্জাবি-চটি। সঙ্গে থাকল মোজা। তখনকার দিনে মোজা না পরা ছিল অসভ্যতা। রবীন্দ্রনাথ গাড়িতেই এক টানে খুলে ফেললেন মোজা জোড়া। আগাগোড়া দেশি সাজে চার মূর্তি!
পার্টির লোকজনের মুখ কালো। কেউ তাঁদের সঙ্গে কথা বলে না। রবীন্দ্রনাথও কারও সঙ্গে কথা বললেন না, শেষের বেঞ্চে বসে রইলেন তাঁরা। ইঙ্গবঙ্গরা নাকি পরে খেপে গিয়ে বলেছিল, ‘এ কেমন ব্যবহার!’
সেকালে বিলেতফেরতদের রীতি ছিল ধুতি-বর্জন করা। রবীন্দ্রনাথরা বিলেতি মোজা বর্জন করলেন। এরপর তো ধুতি-পাঞ্জাবি হয়ে উঠল জাতীয় পোশাক!
সূত্র: ঘরোয়া, অবনীন্দ্রনাথ ঠাকুর ও রানি চন্দ, পৃষ্ঠা: ২৪-২৭

একাত্তরের জানুয়ারিতে ছুটি নিয়ে করাচি থেকে ঢাকায় এসেছিলেন পাকিস্তান বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। ২৫ মার্চের কালরাতে তিনি ছিলেন নরসিংদীর পৈতৃক বাড়িতে। সে রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর পৈশাচিক গণহত্যা দেখে তিনি সিদ্ধান্ত নেন দেশের জন্য কিছু করার।
৫ দিন আগে
স্মৃতিচারণা করে ভাষাসংগ্রামী আহমদ রফিক বলেন, ‘যতদূর মনে পড়ে তখন দুটো-আড়াইটা হবে। ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এবং পরিষদ ভবনসংলগ্ন এলাকা তখন ধোঁয়াচ্ছন্ন রণক্ষেত্র। মেডিকেল কলেজ হোস্টেলের ১নং রুম কন্ট্রোল রুমে পরিণত হয়। মাওলানা তর্কবাগীশ, ধীরেন দত্ত, শামসুদ্দীন ও কংগ্রেস পার্টির সদস্যরা পরিষদ বয়কট...
১০ দিন আগে
সাঈদ হায়দার স্মৃতিচারণা করেছেন এভাবে: ‘দুপুর গড়িয়ে বিকেল হলো, সংঘর্ষের তীব্রতা কমল না। প্রতিবাদমুখর ছাত্র-জনতাকে পুলিশ লাঠি চালিয়ে শান্ত করতে পারল না। তারা গুলি চালালো, গুলি চালালো মেডিকেল কলেজের ছাত্রাবাসের সামনের রাস্তায়। জব্বার আর রফিক প্রাণ হারালো।
১২ দিন আগে
মোহাম্মদ সুলতান ছিলেন ভাষা আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী এবং একুশের প্রথম সংকলনের প্রকাশক। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিলাম যেকোনো মূল্যে ১৪৪ ধারা ভাঙতে হবে। এ বিষয়ে আলোচনার জন্য আমরা রাত ১টায় ফজলুল হক হল ও ঢাকা হলের মধ্যবর্তী সিঁড়িতে এক বৈঠকে মিলিত হই।
১৭ দিন আগে