মৈত্রেয়ী দেবীর আমন্ত্রণে মংপুতে এসে মন ভরে গিয়েছিল রবীন্দ্রনাথের। তিনি মৈত্রেয়ীকে ডাকতেন ‘অমৃতা’ নামে। অমৃতার সুন্দর সংসার জীবনযাপনে খুশি হয়ে কবি বলেছিলেন, ‘জানো অমৃতা, তোমরা খুব সুন্দর করে সংসার করছ—আমি জানতুম তুমি পারবে।’
এই বয়সে ও রকম একটা জায়গায় থাকতে কবির কষ্ট হবে ভেবে এই সফরের বিরুদ্ধপক্ষ দাঁড়িয়ে গিয়েছিল। কবি কারও মানা শোনেননি। ভেবেছেন, অমৃতা তো অসুবিধা হবে না বলেই কবিকে ডেকেছে।
রবীন্দ্রনাথ এখানে ভোরবেলায় পূর্বমুখী হয়ে দেড় ঘণ্টা বসে থাকতেন। তাঁর চেয়ারের পাশে এসে বসতেন অমৃতা। দশটা–এগারোটার দিকে পথ খুঁজে খুঁজে একদল মানুষ এসে হাজির হয়ে যেত। সে সময় তাদের জন্যও দুপুরের খাওয়ার আয়োজন করতে হয়। নির্জন গ্রামটা কবির আগমনে সরব হয়ে উঠল। উৎসবের মতো গান বাজছে।
অমৃতা নিজের হাতে কবির কাপড় কাচতেন। একদিন অ-বাবু তা দেখে ফেলে (মৈত্রেয়ী দেবী অনেকের নামের আদ্যক্ষর দিয়ে লিখেছেন, যেন সহজে সেই ব্যক্তিকে শনাক্ত করা না যায়)। মৈত্রেয়ীকে অ-বাবু বললেন, ‘একি! ওরা সব গেল কোথায়।’
অমৃতা বললেন, ‘অ-বাবু আমি রোজ করি, আজও করব।’
‘রোজ কাপড় কাচেন?’
‘হ্যাঁ।’
‘উনি (রবীন্দ্রনাথ) যদি জানতে পারেন, খুব রাগ করবেন।’
‘জানতে পারবেন কেন?’
‘আমি বলে দেব, তাই।’
সত্যিই তিনি বলে দিলেন রবীন্দ্রনাথকে। কাঠগড়ায় অমৃতা।
রবীন্দ্রনাথ চেয়ারে হেলান দিয়ে বই পড়ছিলেন। বইটা মুখের সামনে থেকে নামিয়ে মৃদু হেসে অ-বাবুকে বলছেন, ‘তুই থাম তো অ। তুই এসবের কী বুঝিস? দরজাটা বন্ধ করে দে। তুমি তোমার কাজ করো অমৃতা, আমি তো তাই ভাবি, আমার কাপড় এত ফরসা হয় কী করে আজকাল।’
সূত্র: মৈত্রেয়ী দেবী, মংপুতে রবীন্দ্রনাথ, পৃষ্ঠা ১৭৭-১৭৮

একাত্তরের জানুয়ারিতে ছুটি নিয়ে করাচি থেকে ঢাকায় এসেছিলেন পাকিস্তান বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। ২৫ মার্চের কালরাতে তিনি ছিলেন নরসিংদীর পৈতৃক বাড়িতে। সে রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর পৈশাচিক গণহত্যা দেখে তিনি সিদ্ধান্ত নেন দেশের জন্য কিছু করার।
৫ দিন আগে
স্মৃতিচারণা করে ভাষাসংগ্রামী আহমদ রফিক বলেন, ‘যতদূর মনে পড়ে তখন দুটো-আড়াইটা হবে। ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এবং পরিষদ ভবনসংলগ্ন এলাকা তখন ধোঁয়াচ্ছন্ন রণক্ষেত্র। মেডিকেল কলেজ হোস্টেলের ১নং রুম কন্ট্রোল রুমে পরিণত হয়। মাওলানা তর্কবাগীশ, ধীরেন দত্ত, শামসুদ্দীন ও কংগ্রেস পার্টির সদস্যরা পরিষদ বয়কট...
১০ দিন আগে
সাঈদ হায়দার স্মৃতিচারণা করেছেন এভাবে: ‘দুপুর গড়িয়ে বিকেল হলো, সংঘর্ষের তীব্রতা কমল না। প্রতিবাদমুখর ছাত্র-জনতাকে পুলিশ লাঠি চালিয়ে শান্ত করতে পারল না। তারা গুলি চালালো, গুলি চালালো মেডিকেল কলেজের ছাত্রাবাসের সামনের রাস্তায়। জব্বার আর রফিক প্রাণ হারালো।
১২ দিন আগে
মোহাম্মদ সুলতান ছিলেন ভাষা আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী এবং একুশের প্রথম সংকলনের প্রকাশক। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিলাম যেকোনো মূল্যে ১৪৪ ধারা ভাঙতে হবে। এ বিষয়ে আলোচনার জন্য আমরা রাত ১টায় ফজলুল হক হল ও ঢাকা হলের মধ্যবর্তী সিঁড়িতে এক বৈঠকে মিলিত হই।
১৭ দিন আগে