
রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন ইসলামের মৃত্যুর ঘটনায় দায়ী বাসের চালকের সহকারী চান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার সকালে সায়েদাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। বলা হয়েছে, একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মাইনুদ্দিন নিহতের ঘটনায় তাঁকে আটক করা হয়েছে।
এর আগে গতকাল রাত সাড়ে ১০টার দিকে রামপুরা বাজারে সোনালী ব্যাংকের সামনের রাস্তায় অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় মাইনুদ্দিন ইসলামের মৃত্যু হয়। এই ঘটনার জেরে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন ও ৪টি বাস ভাঙচুর করে তারা।
দুর্ঘটনার সময় চালককে আটক করে প্রত্যক্ষদর্শীরা। তাকে পিটুনি দিয়ে পুলিশের হাতে দেওয়া হয়। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) হাফিজুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে এসে আমরা ১২টি বাস বিধ্বস্ত অবস্থায় পেয়েছি। এর মধ্যে চারটি বাসে ভাঙচুর ও বাকি আটটিতে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণ করেছে। আগুনে বাসগুলো সম্পূর্ণ পুড়ে গেছে।’
রাত সাড়ে বারোটার দিকে পুলিশের দুটি রেকার বিধ্বস্ত বাসগুলো সড়ক থেকে সরিয়ে ফেলে। এ সময় পুলিশ সড়ক থেকে উত্তেজিত জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। রাত ২টার দিকে সড়কে যানচলাচল শুরু হয়। তবে সকাল থেকেই সড়কে অল্পসংখ্যক গণপরিবহন চলতে দেখা যায়।

মৌলভীবাজারের কুলাউড়ার নার্সারি খাসিয়া পুঞ্জির ৯টি পরিবারের পানজুমের ৮ হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারি খাসিয়া পুঞ্জিতে এ ঘটনাটি ঘটে।
৩ মিনিট আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। গতকাল বুধবার সকালে ১৬ মেগাপাসকেল উচ্চচাপে প্রেসার-অপারেটেড রিলিফ ভাল্ভের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
৬ মিনিট আগে
খুলনা সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার সকালে ডেঙ্গু পরীক্ষা করালে তাঁর ডেঙ্গু পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ভবনের অতিথিকক্ষে চিকিৎসাধীন।
১১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কাঞ্চননগর থেকে পাইন্দংয়ের বেড়াজালী পর্যন্ত প্রায় ১০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক শ কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। অনেক জমিতে ২ থেকে ৩ ফুট পর্যন্ত বালি জমেছে।
১৭ মিনিট আগে