ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রয়াত প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার দীর্ঘদিন গোষ্ঠীটির কোনো শীর্ষ নেতা ছিল না। অবশেষে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি নাঈম কাসেমকে তাদের প্রধান হিসেবে ঘোষণা করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার হিজবুল্লাহ গোষ্ঠীটির উপপ্রধান নাঈম কাসেমকে প্রধান হিসেবে ঘোষণা করে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর শীর্ষ নেতা পেল হিজবুল্লাহ। এখন থেকে নাঈম কাসেমই হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেলের পদ সামলাবেন। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তাদের শুরা কাউন্সিল সেক্রেটারি জেনারেল নির্বাচনের জন্য প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসরণ করেই নাঈম কাসেমকে নির্বাচিত করেছে।
গত সেপ্টেম্বর মাসে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক আগ্রাসন চালানো শুরু করে। ২৭ সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণ শহরতলিতে এক ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর তৎকালীন প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ নিহত হন। তাঁর পাশাপাশি আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা ও কমান্ডার ইসরায়েলি হামলায় নিহত হন।
নাঈম কাসেমকে সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, হিজবুল্লাহর নীতি ও লক্ষ্যগুলোর প্রতি একনিষ্ঠ আনুগত্যের জন্যই নাঈম কাসেমকে এই পদে নির্বাচিত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি তাঁকে হিজবুল্লাহ ও তার ইসলামি প্রতিরোধ আন্দোলনের এই মহৎ মিশনে পরিচালনা করতে পারেন।
হাসান নাসরুল্লাহ জীবিত থাকাকালেই ৭১ বছর বয়সী নাঈম কাসেমকে হিজবুল্লাহর ‘দ্বিতীয় শীর্ষ নেতা’ হিসেবে উল্লেখ করা হতো। তিনি ১৯৮০-এর দশকের গোড়ার দিকে গোষ্ঠীটির অন্যতম প্রতিষ্ঠাতা ধর্মীয় পণ্ডিত। নাঈম কাসেম ১৯৯১ সালে সশস্ত্র গোষ্ঠীটির তৎকালীন সেক্রেটারি জেনারেল আব্বাস আল-মুসাভির আমলে হিজবুল্লাহর উপপ্রধান হিসেবে নিযুক্ত হন। মুসাভি পরের বছর ইসরায়েলি হেলিকপ্টার হামলায় নিহত হন।

২০০০ সাল। বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ফিলিস্তিনি শিশু মুহাম্মদ আল-দুররাহর মৃত্যুর ঘটনা। ২৫ বছর পর সেই ঘটনার ছবি টেলিভিশনের পর্দা থেকে জায়গা করে নিল মিসরের উচ্চমাধ্যমিকের ইতিহাসের পাঠ্যবইয়ে। নতুন পাঠ্যক্রমে ২০০০ সালের দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা (অভ্যুত্থান) নিয়ে একটি পাঠে দুররাহ হত্যাকাণ্ডের...
৪০ মিনিট আগে
নেপালের ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে ১০৫ জন ভারতীয়ও রয়েছেন। নেপালের তিব্বত সীমান্তের দিক থেকে নেমে আসা বন্যার পানিতে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি গ্রাম পানির স্রোতে ভেসে গেছে বলে নেপালি...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নতুন এক সমঝোতার প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দিলে এবং মধ্যপ্রাচ্যে তাদের আঞ্চলিক মিত্র ও প্রক্সিদের হামলা বন্ধ করলে ওয়াশিংটন সদ্য শুরু করা ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ বাতিল করবে, ইরানের...
২ ঘণ্টা আগে
হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় বেশ কয়েকটি গ্রাম ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প। তিব্বত সীমান্তবর্তী নেপালের রাসুয়া জেলায় আজ বুধবার ভোরে এই বন্যা আঘাত হানে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে