
ফ্লাইট চলাকালে যাত্রীদের ব্যবহৃত পাওয়ার ব্যাংক থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর একটি উড়োজাহাজ। দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর ওই ফ্লাইটটিতে ওভারহেড লাগেজ কম্পার্টমেন্টে থাকা একটি পাওয়ার ব্যাংকে হঠাৎ আগুন ধরে যায়। এর পর ফ্লাইটটি দ্রুত গতিপথ পরিবর্তন করে হায়দরাবাদে নিরাপদে জরুরি অবতরণ করেছে।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (১১ অক্টোবর) এই আকস্মিক দুর্ঘটনাটি ঘটে। চলন্ত অবস্থায় বিমানের ভেতর হঠাৎ ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যাত্রীরা নিজেদের লাগেজ ও ব্যাগ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে দ্রুত তৎপর হয়ে কেবিন ক্রুরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোনো যাত্রীর ব্যাগে থাকা লিথিয়াম-আয়ন ব্যাটারির ওই পাওয়ার ব্যাংকটি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হয়। পরিস্থিতি সামাল দিতে পাইলট দ্রুত বিমানটিকে হায়দরাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করান।
ইন্ডিগোর তথ্য অনুযায়ী, বিমানের সব যাত্রী ও ক্রু সদস্যরা সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত রয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিমানটিতে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা ও তল্লাশি চালানো হয়েছে।

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি অভিযানের পর বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন দলটির প্রধান অভিজিৎ দীপকেসহ শীর্ষ নেতারা। ছাড়া পাওয়ার পরপরই আজ রোববার অভিজিৎ দীপকে জানিয়েছেন, প্রতিবাদ না করার মুচলেকায় তাঁরা স্বাক্ষর করেননি এবং অন্যায়ের
৪০ মিনিট আগে
ফের আকস্মিক বন্যা আঘাত হেনেছে নেপালে। দেশটির গোরখা জেলার চুমনুব্রি গ্রামে আজ রোববার হড়পা বানে ৩৫ টির বেশি বাড়ি ও সেতু ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জলবিদ্যুৎ প্রকল্পও। ত্রিশূলী নদীর উপনদী বুড়ি গণ্ডকি নদীতে পানির উচ্চতা বেড়ে যাওয়ার পর এ বন্যা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আগে আটক হয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। পরে গতকাল গভীর রাতে তাঁকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তিনি দাবি করেছেন, তাঁকে নিয়মমাফিকভাবে গ্রেপ্তার বা আটক করা হয়নি, রীতিমতো ‘অপহরণ’ করা
২ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর বারবার হামলাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ উল্লেখ করে অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
২ ঘণ্টা আগে