
দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি অভিযানের পর বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন দলটির প্রধান অভিজিৎ দীপকেসহ শীর্ষ নেতারা। ছাড়া পাওয়ার পরপরই আজ রোববার অভিজিৎ দীপকে জানিয়েছেন, প্রতিবাদ না করার মুচলেকায় তাঁরা স্বাক্ষর করেননি এবং অন্যায়ের বিরুদ্ধে তাঁরা ফের রাজপথে নামবেন।
গতকাল শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে যোগ দেওয়ার আগেই বিমানবন্দর থেকে আটক করা হয়েছিল সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে। এরপর আজ সকালে দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে তাঁদের হাজির করা হয়।
সিজেপির আইনি বিষয়ক প্রধান রত্না সিং জানান, আগামী এক বছর ‘শান্তি বজায় রাখার’ মুচলেকায় তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।
তবে কোনো প্রকার আন্দোলন বা প্রতিবাদ না করার মুচলেকা দেওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিজিৎ দীপকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘আমরা কোনো নতিস্বীকার করিনি, সিইসির পদত্যাগের দাবিতে আমরা আবারও রাজপথে নামব।’
এদিকে আজ রোববার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, আটকের ২৪ ঘণ্টা পর্যন্ত পুলিশ তাঁদের মোবাইল ফোন নিজেদের হেফাজতে রাখে। কোনো ধরনের আইনানুগ প্রক্রিয়া ছাড়া ফোন জব্দ করার ফলে তাতে ভুয়া তথ্য ও আলামত বসিয়ে দেওয়ার আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
অন্যদিকে অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাসহ শিক্ষার্থীদের ওপর চলা দমনপীড়ন নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে সংগঠনটি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আইসা দাবি করেছে, আন্দোলনকারীদের বহনকারী বাসগুলোকে খাঁচার মতো তালাবদ্ধ করা হয়েছিল, যেখানে ছিল না বাতাস চলাচলের ন্যূনতম ব্যবস্থা। এ ছাড়া আটক বিক্ষোভকারীদের গোপনাঙ্গে আঘাত, শারীরিক নির্যাতন এবং নারী ও প্রান্তিক শিক্ষার্থীদের উদ্দেশে অশালীন ও জাতিগত গালিগালাজ করার অভিযোগ আনা হয়েছে দিল্লি পুলিশের বিরুদ্ধে।
উল্লেখ্য, শনিবার যন্তর মন্তরে পৌঁছাতে বাধা দিতে দিল্লি পুলিশ রাজধানী থেকে প্রায় ৭ হাজার মানুষকে আটক করেছিল। তবে পুলিশি নির্যাতন ও নজিরবিহীন কড়াকড়ির পরও সিজেপি ও সহযোগী ছাত্র সংগঠনগুলো তাদের দাবিতে অনড় অবস্থান বজায় রেখেছে।

ফ্লাইট চলাকালে যাত্রীদের ব্যবহৃত পাওয়ার ব্যাংক থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর একটি উড়োজাহাজ। দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর ওই ফ্লাইটটিতে ওভারহেড লাগেজ কম্পার্টমেন্টে থাকা একটি পাওয়ার ব্যাংকে হঠাৎ আগুন ধরে যায়...
১ ঘণ্টা আগে
ফের আকস্মিক বন্যা আঘাত হেনেছে নেপালে। দেশটির গোরখা জেলার চুমনুব্রি গ্রামে আজ রোববার হড়পা বানে ৩৫ টির বেশি বাড়ি ও সেতু ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জলবিদ্যুৎ প্রকল্পও। ত্রিশূলী নদীর উপনদী বুড়ি গণ্ডকি নদীতে পানির উচ্চতা বেড়ে যাওয়ার পর এ বন্যা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আগে আটক হয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। পরে গতকাল গভীর রাতে তাঁকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তিনি দাবি করেছেন, তাঁকে নিয়মমাফিকভাবে গ্রেপ্তার বা আটক করা হয়নি, রীতিমতো ‘অপহরণ’ করা
২ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর বারবার হামলাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ উল্লেখ করে অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
২ ঘণ্টা আগে