ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী মুম্বাইয়ের জনপ্রিয় রাজনীতিক বাবা সিদ্দিকিকে (৬৬) গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে মুম্বাইয়ের বান্দ্রা পূর্ব এলাকার নির্মল নগরে কোলগেট মাঠের কাছে তাঁকে গুলি করে আততায়ীরা। ভারতের বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।
পুলিশ বলছে, গতকাল রাতে কোলগেট মাঠের কাছে ছেলে জিশান সিদ্দিকির অফিস থেকে বের হন বাবা সিদ্দিকি। গাড়িতে ওঠার সময় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে স্থানীয় লীলাবতী হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। কেন তাঁকে নিশানা করে এভাবে গুলি চালানো হলো, তা নিয়ে আলোচনা চলছে।
কংগ্রেসের সঙ্গে পাঁচ দশকের সম্পর্ক ছিন্ন করে চলতি বছরের ফেব্রুয়ারিতে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন ভারতের রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিতে (এনসিপি) যোগ দেন সিদ্দিকি।
বান্দ্রা পশ্চিম থেকে তিনবারের বিধায়ক ছিলেন তিনি। তিনি খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রীও ছিলেন। তাঁর ছেলে জিশান বান্দ্রা পূর্বের বিধায়ক। তবে এই খুনের পেছনে রাজনৈতিক কারণ, নাকি অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
বাবা সিদ্দিকি ২০০০ সালের গোড়ার দিকে সাবেক কংগ্রেস-অবিভক্ত এনসিপি সরকারের খাদ্য ও নাগরিক সরবরাহ, শ্রম, খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং ভোক্তা সুরক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
২০১৪ সালের বিধানসভা নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আশিস শেলারের কাছে আসনটিতে হেরে যান বাবা সিদ্দিকি।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি নিরাপত্তাজনিত কারণে বাবার জানাজায় উপস্থিত নাও হতে পারেন বলে জানিয়েছেন ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহী। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এলাহী বলেন...
১ ঘণ্টা আগে
অযোধ্যার রামমন্দিরের দানবাক্স থেকে অর্থ ও স্বর্ণালংকার চুরির ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। আর এই মেগা স্ক্যান্ডালকে হাতিয়ার করে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে এক জোট হয়েছে বিরোধী দলগুলো...
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ১৪০ টন ওজনের রড-কংক্রিটের স্তূপের নিচে টানা ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এক শ্বাসরুদ্ধকর ও জটিল আন্তর্জাতিক উদ্ধার অভিযান...
২ ঘণ্টা আগে
মৃত্যুর চার মাসের বেশি সময় পর আগামী ৯ জুলাই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ দাফন করা হবে। এই উপলক্ষে রাজধানী তেহরানে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে আধা সামরিক বাহিনী বাসিজকে মোতায়েন করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে