সংস্কার

উন্নয়নের ভোগান্তিতে সৈয়দপুর
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সড়ক সংস্কারকাজে তদারকির অভাব ও ধীরগতির অভিযোগ উঠেছে। শহরের দুটি প্রধান সড়কে একযোগে সম্প্রসারণ ও ড্রেন নির্মাণকাজ চলায় পথচারী চলাচলের পথ কোথাও বন্ধ, আবার কোথাও সংকুচিত হয়ে পড়েছে। ফলে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে।

ঢাকার যানজট কমাতে চার উদ্যোগ নিচ্ছে সরকার
রাজধানীর যানজট কমানো, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যাত্রীসেবার মান উন্নয়নে চারটি উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ২০ বছরের বেশি পুরোনো বাস সড়ক থেকে সরিয়ে নেওয়া, গুরুত্বপূর্ণ এলাকার বাস টার্মিনাল স্থানান্তর, পুরোনো ৩১টি সড়ক রুট সংস্কার এবং অটোরিকশার চলাচল...

প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি–এই পাঁচ বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, প্রাথমিক শিক্ষার প্রতিটি ক্ষেত্র একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে রংপুর নগরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সড়ক সংস্কার, ফুটপাত পরিষ্কার, সড়ক বিভাজকে রং ও ফুলের গাছ লাগানোর কাজ চলছে। বিশেষ করে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক মেরামত করা হচ্ছে।












