Ajker Patrika

মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ রোববার এই নির্দেশ দেন।

এই মামলার সাত আসামির মধ্যে মির্জা আজম ছাড়া বাকি ছয়জন গ্রেপ্তার রয়েছেন। তাঁরা হলেন—সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, ডা. দীপু মনি ও আবদুর রাজ্জাক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষ থেকে ২ নভেম্বর ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এর আগে গত ২৬ অক্টোবর তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে ওই প্রতিবেদন যাচাই-বাছাই করে তা ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন।

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট আন্দোলন দমনের জন্য রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিল। আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তি হিসেবে এবং নীতিনির্ধারক হিসেবে আন্দোলন দমনে অংশগ্রহণ করেছেন, সহায়তা করেছেন ও পরামর্শ দিয়েছেন। এই সাতজনের বিরুদ্ধেই সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির (শীর্ষ নেতৃত্বের দায়) অভিযোগ এনেছে প্রসিকিউশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত