৬ ঘণ্টা বসিয়ে রেখে ভোরে মদিনা-ঢাকা ফ্লাইট বাতিল করল বিমান, আড়াই শ যাত্রীর ভোগান্তি

উড়োজাহাজের কারিগরি ত্রুটি সারাতে পাঁচবার সময় নিয়ে ছয় ঘণ্টা বসিয়ে রাখার পর মদিনা-ঢাকা ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমানের বিজি১৩৮ ফ্লাইট গতকাল শুক্রবার মদিনার স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। ভোর ৬টা ৩০ মিনিটে সেই ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
এতে চরম ভোগান্তিতে পড়েন ২৫০ যাত্রী। তাদের বিমানবন্দর থেকে হোটেলে নেওয়া হচ্ছে। সেখান থেকে পরে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হবে।
বিমানের যাত্রীরা জানান, বোর্ডিং পাস নিয়ে ফ্লাইটে ওঠার আগমুহূর্তে রাত ১১টার সময় ‘টেকনিক্যাল ত্রুটির’ কারণে আধা ঘণ্টা দেরির কথা জানায় বিমান। কিন্তু ত্রুটি সারাতে না পেরে এক ঘণ্টা করে আরও পাঁচবার সময় নেয় বাংলাদেশ বিমান। পরে স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে যাত্রা বাতিলের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
২৭১ আসনের ওই ফ্লাইটের যাত্রী ছিলেন আড়াই শ। সারা রাত বসিয়ে রাখার পর সকালে ফ্লাইট বাতিল করায় ভোগান্তিতে পড়েন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বিমানের মদিনা স্টেশন ম্যানেজার মোহাম্মদ এনামুল হক আজকের পত্রিকা’কে বলেন, শুক্রবার দুপুরে বাংলাদেশ থেকে ছেড়ে আসা ফ্লাইটটি মদিনা থেকে যাত্রা শুরুর আগমুহূর্তে এতে ‘টেকনিক্যাল ত্রুটি’ ধরা পড়ে। স্থানীয় প্রকৌশলীরা দীর্ঘক্ষণ চেষ্টা করে সমাধান করতে না পারায় যাত্রা বাতিল করতে হয়েছে। বাংলাদেশ থেকে প্রকৌশলী এনে ত্রুটি সারানোর চেষ্টা করা হবে।
কী ধরনের ত্রুটি হয়েছে জানতে চাইলে এনামুল বলেন, ‘জাহাজটি সচল রাখতে ২৪টি সফটওয়্যার অ্যাক্টিভ থাকা দরকার। এগুলোর মধ্যে ১০টি অ্যাক্টিভ হলেও বাকিগুলো সচল হয়নি। এ কারণে যাত্রা আপাতত বাতিল করা হয়েছে।’
আরও খবর পড়ুন:
- নালিতাবাড়ীতে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- সখীপুরের এক গ্রামজুড়ে তৈরি হয় মদ
- পায়রা কখনোই ভালো সমুদ্রবন্দর হবে না
- সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি পার
- ‘বাংলাদেশ যা করেছে, সেটা মেনে নেওয়া যায় না’
- নিউইয়র্কে মোদির সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না ড. ইউনূসের
- রাজধানীর কলাবাগানে যৌথ বাহিনীর অভিযান
- পোশাকশিল্পে অস্থিরতা: আওয়ামী লীগের ৫ নেতা–কর্মী গ্রেপ্তার
- পানিশূন্য পুকুরে মাছ চাষ করা হাসিবের ১ কোটি টাকা জরিমানা
- অবস্থান পাল্টে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার
- পার্বত্য ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনমন চায় ভারতের চাকমারা
- রাঙামাটি ও খাগড়াছড়িতে মোবাইল নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড সেবা ব্যাহত
- ক্ষমা চেয়ে শামীম ওসমান বললেন, ফিরব কি না জানি না
- তিন পার্বত্য জেলায় উত্তেজনা চরমে, রূপ নিতে পারে ভয়াবহ দাঙ্গায়
- পাহাড়ের আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শ্রীপুরে বিজিবি সদস্যকে বিএসএফ বলে পিটিয়ে হত্যা, হাজারো ব্যক্তির বিরুদ্ধে মামলা
- ডলার-সংকটে ভারতীয় বিদ্যুতের ১০০ কোটির বকেয়া পরিশোধে হিমশিম বাংলাদেশ
- শিক্ষার্থীদের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি: সেই চিকিৎসককে ওএসডির পর এবার চেম্বার বন্ধ
- শিক্ষা-গণমাধ্যমসহ কয়েকটি কমিশন গঠনের পরিকল্পনা চলছে: উপদেষ্টা নাহিদ ইসলাম
- অপহরণ নয়, মুসলিম প্রেমিকের জীবন রক্ষায় ঘর ছাড়ি: কুড়িগ্রামের সেই কিশোরীর জবানবন্দি









