
গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিজিবি সদস্যদের বিএসএফ বলে গুজব ছড়িয়ে এক বিজিবি সদস্যকে পিটিয়ে হত্যা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা হাজারো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার বাদী বিজিবির ময়মনসিংহ সদর দপ্তরের নায়েব সুবেদার সোহেল রানা।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।
এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকালে বর্ডার গার্ড বিজিবির ময়মনসিংহ সদর দপ্তর থেকে বিজিবি সদস্যরা দুটি পিকআপ ও দুটি বেসামরিক বাসে গাজীপুরে মোতায়েনের জন্য রওনা হন। তবে পথিমধ্যে ময়মনসিংহের ভালুকায় বিজিবি গাড়ি বাধার মুখে পড়ে। দুটি স্থানে স্থানীয় জনতাদের বুঝিয়ে গন্তব্যে রওনা হন। এরপর শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর কাছাকাছি পৌঁছালে বড় বাধার মুখে পড়েন। এ সময় হাজারো জনতা বিজিবি বহনকারী বাস দুটি আটক করে স্থানীয় একটি পেট্রলপাম্পে নিয়ে যায়। এরপর জনতা বাসের হাওয়া ছেড়ে দেয়।
পরবর্তীকালে তাঁদের ভারতের বিএসএফ সদস্য বলে গুজব ছড়িয়ে এলোপাতাড়ি হামলা, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল ছুড়তে থাকে। খবর পেয়ে বেলা ৩টার দিকে সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার বিজিবির সদস্যদের উদ্ধার করতে গেলে হামলাকারীরা হেলিকপ্টার লক্ষ করে ইটপাটকেল ছুড়তে থাকে। সেনাবাহিনীর দুজন ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এলে তাঁদের ওপরও হামলা করে। সেনাবাহিনী ও বিজিবির উদ্ধারকারী দল ঘটনাস্থলে থেকে বিজিবি সদস্যদের কৌশলে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় মাওনা চৌরাস্তা এলাকা থেকে গড়গড়িয়া মাস্টার বাড়ি পর্যন্ত হামলা ও ইটপাটকেল চুড়তে থাকে বিক্ষুব্ধ জনতা।
এ সময় কয়েকজন বিজিবি সদস্য স্থানীয় একটি মসজিদে গিয়ে আশ্রয় নিলে সেখানেও তাঁদের ওপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। অনেকেই মসজিদের জানালার গ্লাস ভেঙে খালি গায়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন। এ সময় নায়ক আব্দুল আলিম শেখ নামে এক বিজিবি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। হামলাকারীরা বিজিবির একটি জিপ, ছয়টি পিকআপ, তিনটি ট্রাক, একটি ম্যাজিস্ট্রেট বহনকারী পিকআপ ও দুটি বাস ভাঙচুর করে জ্বালিয়ে দেয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ‘বিজিবির একজন সদস্য বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অজ্ঞাতনামা আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।’

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৩৩ মিনিট আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
১ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
১ ঘণ্টা আগে