
খাগড়াছড়ি শহরে পাহাড়ি-বাঙালি উত্তেজনা শেষে রাতভর গোলাগুলির ঘটনার মধ্যে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- জুনান চাকমা (২০), ধনঞ্জয় চাকমা (৫০) ও রুবেল (৩০)। জুনান চাকমা ও রুবেলের বাড়ি খাগড়াছড়ি সদরে এবং ধনঞ্জয় চাকমার বাড়ি দীঘিনালায়। বিষয়টি নিশ্চিত করেছে খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা।
নিহতদের মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রয়েছে। বাকিদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা চলছে।
খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘তিন জন নিহত আছে। ৫ জন ভর্তি রয়েছে। গুরুতর আহত ৫ জনকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।’
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শহরের নারানখাইয়া, স্বনির্ভর এলাকায় ব্যাপক গুলির শব্দ শোনা যায়। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাতে ১২ জনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
তবে কাদের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও গোলাগুলির একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি শান্ত করতে জেলাজুড়ে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে জেলার দীঘিনালায় দুইপক্ষের বিরোধের জের ধরে লারমা স্কয়ারের বাজারে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। তাতে ৬০টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। আহত হন বেশ কয়েকজন

চট্টগ্রামের বাঁশখালীতে পিতা মোহাম্মদ শাহজাহান হত্যা মামলার আসামি ছেলে মোহাম্মদ শাহাদাত ওমানে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন। বুধবার রাতে তাকে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
৩ মিনিট আগে
ব্যাক ওয়াটার টুরিজমের আওতায় নদীমাতৃক বাংলাদেশের প্রায় পুরো অঞ্চলই অন্তর্ভুক্ত করা সম্ভব। তবে এ পর্যটন বিকাশে নির্দিষ্ট ও বিশেষ জনগোষ্ঠীকে লক্ষ্য করে পরিকল্পনা নিতে হবে। একই সঙ্গে পর্যটন স্পটগুলোর উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি...
১৫ মিনিট আগে
বরিশালের মেঘনা তীরবর্তী মেহেন্দীগঞ্জের উলানিয়া (কালীগঞ্জ) লঞ্চঘাটের ইজারাদারকে সতর্ক নোটিশ দিয়েছে বিআইডব্লিউটিএ। বিধিবহির্ভূত অতিরিক্ত ভেড়ানোর (বার্দিং) ফি দাবি করায় আজ বৃহস্পতিবার কালীগঞ্জ লঞ্চঘাটের ইজারাদার সৈয়দ আকবর আলী চৌধুরীকে এ সতর্ক নোটিশ দেওয়া হয়।
২৩ মিনিট আগে
লালমনিরহাটের হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতির সময় একটি প্রাইভেট কারসহ আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মানব পাচার, চুরিসহ একাধিক মামলা রয়েছে। বিভিন্ন আদালতে সাজাপ্রাপ্তও তাঁরা। তাঁদের বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা করা হয়েছে।
২৫ মিনিট আগে