
হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ির দীঘিনালা। আজ বৃহস্পতিবার এ উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ফাঁকা গুলি, দোকানপাটসহ ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সংঘর্ষের পর থমথমে অবস্থা বিরাজ করছে। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের।
দীঘিনালার লারমা স্কয়ারে আজ বিকেলে হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। একপর্যায়ে তা সংঘাতে রূপ নেয়। এ সময় অন্তত ৬০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার লারমা স্কয়ার এলাকায় এই সংঘর্ষ হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বুধবার সকালে চুরির অভিযোগে গণপিটুনিতে খাগড়াছড়ি জেলা সদরের নোয়াপাড়া-নিউজিল্যান্ড সড়কে মো. মামুন নামের এক ব্যক্তি নিহত হন। এর প্রতিবাদে আজ বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লারমা স্কয়ারে ৬০টি দোকানে বিক্ষুব্ধরা আগুন দেয়।
এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি কাজ করছে। আগুন নেভানোর কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা অব্যাহত আছে বলে জানান ইউএনও।
জেলা পুলিশ সুপার আরিফিন জুয়েল বলেন, সেখানে পাহাড়ি-বাঙালি উত্তেজনা চলছিল। সেখান থেকেই আজকে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়।
জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনার পর পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।

বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ নিয়ন্ত্রণে শিল্পবর্জ্যের উৎসমুখ বন্ধ, খাল-ড্রেনের বর্জ্য অপসারণ এবং নদীর তলায় জমে থাকা স্থায়ী বর্জ্য সরিয়ে এই দুই নদীকে নৌযান চলাচল তথা পর্যটন উপযোগী করতে চায় সরকার। সেই লক্ষ্যে ইতিমধ্যে এই দুই নদীর দূষণের মোট ২২৪টি উৎসমুখ শনাক্ত করা হয়েছে...
১ মিনিট আগে
ফেনসিডিলের মামলায় খুলনার একটি আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।
২১ মিনিট আগে
খাগড়াছড়ি হর্টিকালচার পার্কে বৃহস্পতিবার চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, জায়ান্ট সুইং ও শিশুদের জন্য কিডস জোন। উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভুঁইয়া। জেলা পরিষদ বলছে, পর্যটকদের আকর্ষণ বাড়াতে আরও স্থাপনা নিয়ে ভাবনা চলছে।
২২ মিনিট আগে
দেশ ও বিদেশ থেকে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পরিচালনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল এবং আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে বেটিং পরিচালিত হচ্ছিল।
২২ মিনিট আগে