
‘আমার পোলারে পুলিশ গুলি কইরা মারছে। কে কে মারছে তারে আমি চিনি। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে গেছি। কিন্তু কেউ আমার পোলা হত্যার বিচার করে না।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমাম হাসান তাইম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আজ বৃহস্পতিবার শিক্ষার্থীদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের সময় একথা বলেন পুলিশের উপপরির্দশক (এসআই) মো. ময়নাল হোসেনের স্ত্রী পারভীন আক্তার।
পুলিশের এসআই মো. ময়নাল হোসেন ও পারভীন আক্তার দম্পতির সন্তান ইমাম হাসান তাইম। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী নগর এমডব্লিউ কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল ইমাম হাসান তাইম (১৯)।
গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হন ইমাম হাসান তাইম । এ ঘটনায় ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
গত ২০ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদের আদালতে ওই শিক্ষার্থীর মা পারভীন আক্তার এ মামলা করেন।
পারভীন আক্তার বলেন, ‘আমার পোলার হাতে তো গুলি ছিল না। তারপরেও কিল্লিগা আমার পোলারে পুলিশে এমনে মারল। আমিও তো পুলিশ পরিবারের লোক। আর হেই পুলিশ আমার কলিজার পোলাডারে মারল।’
নিহত ইমাম হাসানের ভাই রবিউল বলেন, মামলা নেওয়ার পর থেকে পুলিশ শুধু আমাদের থেকে সময় নিচ্ছে। যার কাছে যাই সে ২৪ ঘণ্টা ৪৮ ঘণ্টা করে সময় নেয়। কিন্তু কেউ বিচার করে না। আজ ২৩ দিন পার হয়ে গেলেও তারা আমাদের ভাই হত্যার কাউকে ধরতে পারল না। তাই আজ আমার ভাইয়ের সহপাঠিরা সড়কে নামেছে বিচারের দাবিতে। তার ভাই হত্যার বিচারের দাবিতে। আমরা চাই ভাইয়ের খুনির দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওয়াতায় আনার।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাইম বলেন, ‘বেলা ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় ছাত্র-ছাত্রীরা ইমাম হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে আন্দোলনে নামেন। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে ফিরিয়ে এনেছি। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানিয়েছেন, ‘বর্তমানে আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝিয়ে যার যার বাড়িতে ফেরানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
৪ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬