আজিজ, সোহায়েল, জিয়ার দুর্নীতির অনুসন্ধান শুরু

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েল এবং জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পরিচয় গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা আজকের পত্রিকা’কে বলেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুর্নীতির অনুসন্ধান নিয়ে অনেক আগে থেকেই চাপে ছিল কমিশন। বিভিন্ন স্তরের চাপের কারণে কমিশন এই ধরনের ক্ষমতাধর সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা নিতে পারেনি। কমিশন এখন চাপমুক্ত হওয়ায় তাঁদের দুর্নীতি নিয়ে কাজ করছে।
জেনারেল (অব.) আজিজ আহমেদ বেশি আলোচনার মুখে পড়েন তাঁর সাজাপ্রাপ্ত তিন সহোদর আনিস, হারিস ও জোসেফের কারণে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার করে সাজাপ্রাপ্ত ভাইদের সাজা মওকুফ ও দেশ থেকে পালাতে সাহায্য করেছেন।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদের তথ্য রয়েছে দুদকের কাছে। সাভারের আমিনবাজারে সিলিকন সিটি হাউজিংয়ে ১৮৬ কাঠা জমির ওপর একটি বাংলো, আশুলিয়ার ইয়ারপুরে ২১ বিঘা জমি, মোহাম্মদপুরে ৪ কাঠার দুটি প্লট, মিরপুর ১২ নম্বরে ৫ কাঠার প্লটে আজিজ আহমেদের একটি ১০ তলা বাড়িসহ আরও অঢেল সম্পদের সন্ধান পেয়েছে দুদক।
এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসানের বিষয়ে দুদকের একটি সূত্র জানায়, জিয়াউল আহসানের নামে অঢেল সম্পদের তথ্য রয়েছে সংস্থাটির কাছে। চাকরিচ্যুত এই সেনা কর্মকর্তা ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত করতে ১৯ আগস্ট দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
এ ছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদ্য সাবেক চেয়ারম্যান ও র্যাবের সাবেক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলের দুর্নীতির প্রাথমিক অনুসন্ধান করেছে দুদক। সূত্র জানায়, সাবমেরিন প্রকল্প, পায়রা বন্দরে বিভিন্ন ধরনের প্রকল্পের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। এ ছাড়া সাবেক এই বন্দর কর্মকর্তার বিরুদ্ধে সিঙ্গাপুরে বিপুল অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ঢাকা ও ময়মনসিংহে তাঁর একাধিক বাড়ি ও মায়ের নামে হাসপাতালসহ বিপুল সম্পদের তথ্য-প্রমাণ রয়েছে দুদকের কাছে।
সরকার পতনের পরই জিয়াউল আহসান ও মোহাম্মদ সোহায়েলকে আটক করা হয়। সেই সঙ্গে হত্যা মামলায় তাঁদের রিমান্ডেও নেওয়া হয়েছে। আর সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এখন দেশের বাইরে আছেন।
আওয়ামী লীগের আমলে খুবই ক্ষমতাধর এই তিন ব্যক্তির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুদকের যে এখতিয়ার আছে সেটা সে এখনো আত্মস্থ করতে পারেনি। কারণ, প্রতিষ্ঠানটি সব সময় কর্তৃত্ববাদী সরকার দ্বারা পরিচালিত হয়েছে। সম্প্রতি সাবেক সেনাপ্রধান বা মন্ত্রী-এমপিদের দুর্নীতির অনুসন্ধানের যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা আশাব্যঞ্জক। এর মানে দুদক চাইলেই পারে।
প্রতিষ্ঠান হিসেবে নতজানু মানসিকতা থেকে দুদককে বেরিয়ে আসার পরামর্শ দিয়ে ইফতেখারুজ্জামান বলেন, ‘বিভিন্ন সময়ে গণমাধ্যম ও টিআইবি দুর্নীতির তথ্য তুলে ধরলেও দুদক সেসব বিষয়ে উদ্যোগী হয়ে ব্যবস্থা নেয়নি। কেউ সরকারের বিরাগভাজন হলেই আমরা দুদককে অনুসন্ধান ও তদন্ত করতে দেখি। কিন্তু ক্ষমতাবান কারও বিরুদ্ধে দুদক সচরাচর ব্যবস্থা নেয় না।’ এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে আহ্বান করেন তিনি।
আরও খবর পড়ুন:
- নিরাপত্তা জোরদারে মেট্রোরেলকে ‘জরুরি সেবা’ ঘোষণার উদ্যোগ
- আনসারদের বিক্ষোভের মুখে যেসব সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- রাষ্ট্রপতির ক্ষমায় ৩২ বছরে কতজনের সাজা মওকুফ, জানতে চেয়ে নোটিশ
- অর্থনীতির শ্বেতপত্র: কমিটির প্রধান দেবপ্রিয়র তৎপরতা শুরু
- পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন বঞ্চিত ১৩১ কর্মকর্তা
- বিডিআর বিদ্রোহ: ডিএডি রহিমের মৃত্যুতে শেখ হাসিনাসহ ১১ জনের নামে হত্যা মামলা
- শিক্ষাপ্রতিষ্ঠানে কাউকে বলপূর্বক পদত্যাগ করানো যাবে না: শিক্ষা উপদেষ্টা
- অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক কারাগার থেকে হাসপাতালে
- চাপের মুখে সিদ্ধান্ত দিলেন বিমানের বিদায়ী এমডি, জানালেন আপত্তিও
- টঙ্গীতে ১৯ দফা দাবিতে ওষুধ উৎপাদন কারখানায় শ্রমিক বিক্ষোভ
- বাংলাদেশের কাছে বিদ্যুতের ৮০ কোটি ডলার পায় আদানি: গভর্নর
- ব্যক্তিপূজা করে স্বার্থ হাসিল হবে না, উপদেষ্টার হুঁশিয়ারি
- ‘প্রয়োজনে আত্মহত্যা করব, তবু পদত্যাগ করব না’
- ইউনূস-হাসিনার বিরোধ কবে থেকে
- বিদেশ সফরের তালিকা থেকে ছয় সরকারি কর্মকর্তাকে বাদ দিলেন উপদেষ্টা
- মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প: ৬ জনের চক্রে হাপিস ৫০০ কোটি
- ভারী বৃষ্টিতে ডুবে গেছে সৌদি আরবের রাস্তাঘাট, রেড অ্যালার্ট জারি
- চট্টগ্রামে থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুট: ৪০ হাজার জনের বিরুদ্ধে মামলা
- ফেনীতে মোবাইল টাওয়ার সচল রাখতে জেনারেটরের ডিজেল ফ্রি করার নির্দেশ
- প্রতিটি স্মৃতির অন্তত তিনটি কপি সংরক্ষণ করে মস্তিষ্ক
- চীনকে টপকে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা ভারত
- ৭ সাংবাদিকের নামে হত্যা মামলা
- ত্রাণ নিয়ে মানুষের স্রোত টিএসসিতে
- ১৬ মাসের অপেক্ষা ফুরোল মুশফিকের, ছাড়িয়ে গেলেন তামিমকেও
- বন্যায় ভাসছে দেশ, গুজবে সয়লাব ফেসবুক
- মোদির কৌশলে প্রতিবেশীদের কাছে বিপন্ন ভারতের ভাবমূর্তি
- ভারতে যাওয়ার পথে বেনাপোল বন্দরে আটক যশোর জেলা ছাত্রলীগের সম্পাদক
- পার্লামেন্টে জোট বাঁধছে চিরপ্রতিদ্বন্দ্বী পিটিআই ও জেইউআই-এফ









