
ফেনীতে রেললাইন ও রেলসেতুর ওপর থেকে বন্যার পানি সরেনি। আজ শনিবারও চট্টগ্রামের সঙ্গে সব ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে। আগামীকাল রোববার থেকে যোগাযোগ সচলের জন্য রেললাইন সংস্কারের কাজ করছে কর্তৃপক্ষ।
রেল পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম বলেন, রেললাইনে পানি ওঠা ও পাহাড়ধসের কারণে গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের সঙ্গে সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়। যাত্রীদের নিরাপত্তা এবং রেলের সম্পদ রক্ষায় ট্রেন চলাচলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাজমুল ইসলাম জানান, চট্টগ্রাম স্টেশন থেকে আজ শনিবার বেলা ১১টায় তিন বগির একটি ট্রেন ফেনী পর্যন্ত যাবে, সেটি মূলত রেললাইনের কী অবস্থা তা পর্যবেক্ষণ করবে এবং রেললাইন সংস্কার করবে। কারণ অনেক জায়গায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যার কারণে গত ২২ আগস্ট কোনো ট্রেন গন্তব্যে যেতে পারেনি। রেলওয়ের কন্ট্রোল বিভাগ জানায়, ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে। সিলেট রুটের কয়েকটি জায়গায়ও পানি উঠেছে। বন্যার পানিতে কুমিল্লায় রেললাইন থেকে পাটাতন সরে যাওয়ার খবর পাওয়া গেছে। ফেনী স্টেশনে বন্যার পানি জমে রয়েছে। কক্সবাজার রুটে পাহাড়ধসও হয়েছে।
এসব কারণে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলরত আন্তনগরসহ সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুরে প্রতিদিন ১১টি আন্তনগর ট্রেন চলাচল করে। এ ছাড়া কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা, ময়মনসিংহে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত।

ময়মনসিংহের নান্দাইলে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে ট্রাকচালক মো. হুমায়ুন (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকের ছোট ভাই মামুন (১৮) গুরুতর আহত হয়েছেন।
৭ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, সেবার মান ও সরকারি নীতিমালা অনুসরণ যাচাই করে অননুমোদিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীকে ডিও লেটার দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত (আবদুল্লাহ)।
৪০ মিনিট আগে
নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন ওষুধের স্টক থাকা সত্ত্বেও রোগীদের অ্যাজিথ্রোমাইসিন না দেওয়ার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দেন। একই সঙ্গে হাসপাতালটি ১৫১ শয্যায় উন্নীত করে নয়তলা নতুন ভবন নির্মাণের ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট ও জামালপুরের বাহাদুরাবাদ ঘাটের মধ্যে যমুনা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে পদযাত্রায় নেমেছেন বাবা-ছেলে। দেশের বিভিন্ন জেলা ঘুরে তাঁরা মানুষের কাছে তুলে ধরছেন সেতুটির গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা। ১৬ আগস্ট শুরু করা এ পদযাত্রার অংশ হিসেবে গত শুক্রবার রাতে তাঁরা
১ ঘণ্টা আগে