
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্যসচিব তাহসিন জামান রোমেলের পুলিশের অস্ত্র হাতে নিয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভাটারা থানার সামনে তাহসিন জামানের এ ছবিটি তোলা হয়। এদিকে এমন একটি ছবি ছড়িয়ে পড়ায় বিব্রতকর অবস্থায় পড়েছেন স্থানীয় বিএনপি ও যুবদল নেতারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বিএনপি ও যুবদল নেতা-কর্মী বলেন, ৫ আগস্ট ঢাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যে ঢল নামে তাতে তাহসিন জামান রোমেলও যোগ দেন। তিনি ভাটারা থানার সামনে গিয়েছেন। ওই সময় সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে হয়তো অত্যুৎসাহী হয়ে অস্ত্র তুলে ছবি তোলেন। ছবিটি তাঁর সঙ্গে থাকা কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে সেটি ভাইরাল হয়ে যায়। অস্ত্র হাতে ছবি থাকলেই তিনি ভাঙচুর বা অস্ত্র লুট করেছেন বিষয়টি এমন না–ও হতে পারে।
মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্যসচিব তাহসিন জামান রোমেল এ বিষয়ে জানান, ৫ আগস্ট তিনি ছাত্র-জনতার সঙ্গে মিছিলে অংশ নিয়েছিলেন। মিছিল যখন ঢাকার ভাটারা থানার সামনে আসে তখন তিনি দেখেন বিক্ষুব্ধরা থানা ভাঙচুর ও নাশকতা করছে। সে সময় রাস্তায় পুলিশের কয়েকটি অস্ত্র পড়ে থাকতে দেখেন। ভাটারা থানার সামনে অবস্থান করা সেনাবাহিনীর কাছে তিনি অস্ত্র জমা দেন। তাঁর হাতে থাকা অস্ত্রটির ছবি কে বা কারা তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন তিনি জানেন না। তবে তিনি কোনো নাশকতা করেননি। তাঁর কাছে এখন কোনো অস্ত্র নেই বলে জানান রোমেল।
মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলাল বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। তবে এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। এ বিষয়ে কেন্দ্র আইনানুগ ব্যবস্থা নেবে। আমাদের উপজেলা বিএনপির কোনো বক্তব্য নেই।’
এ বিষয়ে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান তুষার বলেন, ‘আমরা রোমেলের হাতে অস্ত্র থাকা ছবিটি দেখেছি। জেলা ও উপজেলা যুবদলে সন্ত্রাস ও নাশকতাকারী ব্যক্তির জায়গা নেই। এ বিষয়ে কেন্দ্রীয় যুবদল সিদ্ধান্ত নেবে।’

খুলনার রূপসা উপজেলার ওয়াপদা বেড়িবাঁধ সড়কে দুর্বৃত্তদের গুলিতে আহত দশম শ্রেণির ছাত্রী ইতি (১৮) জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘আশিক বাহিনী’র প্রধান আশিকের আপন বোন বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার পরও পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে বসতবাড়ির বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে পূর্ব ছাপড়হাটী বামনটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। আজ শুক্রবার দুপুরে উপজেলার মোক্ষপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তাঁকে আটক করে...
২ ঘণ্টা আগে
ছুটির দিনে শিক্ষার্থীদের স্কুলে এনে রাস্তায় দাঁড় করিয়ে অভ্যর্থনা দেওয়া হয়েছে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনকে। আজ শুক্রবার সকালে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ছিল। সেখানে যোগ দিতে গেলে শিক্ষার্থীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে ঢাকঢোল বাজিয়ে
২ ঘণ্টা আগে