বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে সকাল থেকেই উত্তপ্ত মাগুরা। আজ রোববার সকাল ১০টার পর থেকে দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মেহেদী হাসান রাব্বী নামে একজনসহ চারজন মারা গেছেন। রাব্বী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক। অপর তিনজন শিক্ষার্থী হলেন ফরহাদ হোসেন ও সুমন শেখ, আহাদ মোল্লা। গুরুতর আহত হয়েছেন অর্ধশতাধিক।
ছাত্রদল নেতা রাব্বীর বাড়ি শহরের বৈরনাতুল গ্রামে। শিক্ষার্থী ফরহাদ হোসেনের বাড়ী শ্রীপুরের রায়নগরে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সুমন শেখের বাড়ি মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়ন এবং আহাদ মোল্লার বাড়ি একই উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী বেলা ১১টায় পারনান্দুয়ালী এলাকায় ছাত্র–জনতা ও পুলিশ ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষে পড়ে গুলিবিদ্ধ হন। এরপর দুপুর ১২টায় তাঁকে মাগুরা সদর হাসপাতালের চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। অপর দিকে ফরহাদ হোসেন একই জায়গাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে সদর হাসপাতালের সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের দুই শিক্ষার্থী সুমন শেখ ও আহাদ মোল্লা গুলিবিদ্ধ হন মহম্মদপুর সদরে। জানা যায়, আন্দোলনকারীরা স্থানীয় থানা ঘেরাও করতে গেলে পুলিশ ছাত্র–জনতার ওপরে গুলি করে। এরপর সুমন শেখ ও আহাদ মোল্লা গুলিবিদ্ধ হলে তাঁকে মাগুরা সদর হাসপাতালে আনা হয় বেলা ২টায়। সেখানে এই শিক্ষার্থীর মৃত্যু ঘোষণা করেন সদর হাসপাতালের পরিচালক মহসিন হোসেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের আপত্তিকর ছবি ও কুরুচিপূর্ণ মন্তব্য ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কলেজশিক্ষার্থী মো. শাকিল আহমেদকে (২৪) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
৩ মিনিট আগে
কুমিল্লার হোমনায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে পুলিশে ধরিয়ে দিলেন বাবা। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কলাকান্দি গ্রামের আব্দুল মোতালেব তাঁর মাদকাসক্ত ছেলে হাবিবুল্লাহকে (২৭) স্থানীয়দের সহযোগিতায় আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছেরকে খবর দিলে...
১৭ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলায় করিম প্রামানিক ওরফে হাদু (৬৫) নামের এক বৃদ্ধকে হত্যার ঘটনায় প্রধান আসামি আনোয়ার মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
২৫ মিনিট আগে
রাজিবের স্ত্রী নওরীন বারী জানান, রাজিব বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩৯তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি ঢাকার জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) কর্মরত ছিলেন। পাশাপাশি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতেন। এ ছাড়া নিজের ইটভাটার ব্যবসা ছিল।
১ ঘণ্টা আগে