
টানা চার-পাঁচ দিন ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে হেফাজতে থেকে অবশেষে আজ (বৃহস্পতিবার) ছাড়া পেয়েছেন কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক। গত কয়েক দিনে তাঁদের ভিন্ন জায়গায় রাখা হয়েছিল। শুধু কনফারেন্স ও খাওয়ার জন্য তাঁদের এক জায়গায় নেওয়া হলেও, গত ৩২ ঘণ্টা যাবৎ তাঁরা প্রত্যেকেই অনশন করেছেন বলে জানিয়েছেন মুক্ত হওয়া অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
ডিবি কার্যালয় ছাড়া পাওয়া ছয় সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের, নুসরাত তাবাসসুম, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। আজ বেলা দেড়টার দিকে সমন্বয়কের স্বজনদের উপস্থিতিতে তাঁদের ছেড়ে দেওয়া হয়। পরে গোয়েন্দা বিভাগের সদস্যরা নিজেদের গাড়িতে করে তাঁদের বাসায় পৌঁছে দেন।
গোয়েন্দা বিভাগের দেওয়া গাড়িতে বাড়ি ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ৩২ ঘণ্টা অনশনে ছিলাম। আমাদেরকে আলাদা-আলাদাভাবে ছেড়েছে কিছুক্ষণ আগে। আমি গ্রামের দিকে যাচ্ছি। ডিবি থেকে আমাদেরকে গাড়ি দিয়ে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ডিবিতে ছয়জন আমরা একসঙ্গে ছিলাম না। খাওয়ার সময় এবং কনফারেন্সের সময় আমাদের দেখা হয়েছে। সেখানেও আমাদের সবার কথাবার্তা হয় নাই। বিষয়গুলো নিয়ে আমরা একসঙ্গে বসে কথা বলব।’
নির্যাতনের বিষয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ছয়জনকে যেহেতু ছয়ভাবে রেখেছিল। ব্যক্তিগতভাবে আমার সাথে আচার-আচরণ বেশ ইতিবাচক হয়েছে—এটা আমি বলতে পারি না। এটাকে সিকিউরিটি বা নিরাপত্তা বলা চলে না।’
তিনি বলেন, ‘আমরা পূর্ণাঙ্গ একটা বক্তব্য দেব। আমাদের সঙ্গে যা যা হয়েছে, সার্বিক বিষয়ে।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ছয়জনকে ছয়ভাবে ট্রিট করেছে। আমি এমনও শুনছি যে ঝুলাইয়া পিটাইছে। এখন সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা সবাই একসাথে কথা বলব। আর আমরা গত সাত-আট দিন দেশে কী হইছে, কিছুই জানি না। আমরা সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে ছিলাম।’
আরও খবর পড়ুন:

সুন্দরবনের খালে কাঁকড়া ধরতে গিয়ে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামের এক জেলে আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া মুল্লিখালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মৌন ও শোক মিছিল করেছেন।
১৪ মিনিট আগে
জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা সুমি জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু তাঁর জামিন মঞ্জুর করেন।
১৭ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে হাত-পা বাঁধা বস্তাবন্দী অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাপাড়া আমতলী সড়কের পাশে একটি ভুট্টার খেত থেকে লাশটি উদ্ধার করে ইসলামপুর থানা-পুলিশ।
৪১ মিনিট আগে