কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার ১৭ বছরের একাদশ শ্রেণির শিক্ষার্থীকে রিমান্ডে নেওয়ার ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত রাষ্ট্রপক্ষে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনার বাচ্চা হলে কী করতেন? ওই শিশুর বাবা–মাকে খুঁজে বের করে জামিনের বিষয়ে বিচারিক আদালতে আবেদন করতে বলেন। সম্ভব হলে আজই দিয়ে দেন। আজ কোনো আদেশ দিচ্ছি না। আগামীকাল (সোমবার) বিষয়টি শুনানির জন্য থাকবে।’
আইন লঙ্ঘন করে ওই শিশুকে দড়ি বেঁধে পুলিশ ভ্যানে তোলার ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পরে জনস্বার্থে আজ রোববার রিট করা হয়। রিটটি বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করেন আইনজীবী ড. শাহদীন মালিক।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ বলেন, ‘ওই শিশুটিকে রিমান্ডে নেওয়া হবে না। তার পরিবার জামিন আবেদন নিয়ে গেলে তা বিবেচনা করা হবে। আর শিশু আইনে পদক্ষেপ নেওয়া হবে।’
হাইকোর্ট বলেন, ‘গণমাধ্যমে দেখলাম সব ডকুমেন্টস দেখিয়েছে যে, ছেলেটির বয়স ১৭। কিন্তু তা ম্যাজিস্ট্রেট বিবেচনা করেনি। একটা কাজ করে তা হালাল করার জন্য জেদাজেদি করবেন? বিষয়গুলো যেন এমন না হয়।’
আদালত থেকে বের হয়ে আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, ‘একজন শিশুকে দড়ি বেঁধে পুলিশ ভ্যানে তুলছে, বিভিন্ন পত্রিকায় এটি দেখে আমরা বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তখন আদালত বলেছেন, পিটিশন আকারে নিয়ে যেতে। পিটিশন নিয়ে গেলাম। আজকে আদালত মৌখিক আদেশ দিয়েছেন, কালকে রিটটি শুনানির জন্য তালিকায় আসবে।’
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ বলেন, ‘আমরা জানতে পেরেছি, সে শিশু। তাকে রিমান্ডে নিতে পারে না। তার বাবা–মা হেফাজতে দিতে আবেদন করলে বিবেচনা করতে বলেছেন হাইকোর্ট।’
এদিকে ঢাকা কলেজের একাদশ শ্রেণির ওই শিক্ষার্থীর রিমান্ড আদালত বাতিল করেছেন বলে জানা গেছে। সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ী থানার করা নাশকতার মামলায় গতকাল শনিবার তাকে সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল। তবে বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট হওয়ার পর ঢাকার সিএমএম আদালতে আজ হাজির করে তদন্তকারী কর্মকর্তা রিমান্ড বাতিলের আবেদন করেন। এতে আদালত অভিযুক্তের বয়স নির্ধারণ বিষয়ে শুনানি ও আদেশের জন্য সংশ্লিষ্ট শিশু আদালতে পাঠান। পরে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়।

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমীর নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৮ মিনিট আগে
‘গরু’ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ নির্দেশনা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববি
১৬ মিনিট আগে
ঘটনার রাতে প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে স্থানীয় একটি বাজারে চা খেতে যান তাঁর বাবা। এ সময় ওই নারীকে বাড়িতে একা পেয়ে শামছুল ঘরে প্রবেশ করেন। পরে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
১৯ মিনিট আগে
নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনিছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৩ মিনিট আগে