
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে আজীবন ‘নিষেধাজ্ঞা’ দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুর থেকে সাধারণ শিক্ষার্থীদের নামে একটি বিবৃতি আন্দোলনকারী শিক্ষার্থী ও শাবিপ্রবির বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়। বিবৃতিতে ‘মুহম্মদ জাফর ইকবালকে শাবিপ্রবিতে আজীবন নিষিদ্ধ করা হলো’ বলে উল্লেখ করা হয়।
একই সঙ্গে রেজিস্ট্রার ভবন, কন্ট্রোলার ভবন ও উপাচার্য ভবন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন শিক্ষার্থীরা। এদিকে বেলা ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কোয়ার্টার ত্যাগ করার জন্য বলা হয় ওই বিবৃতিতে।
ড. মুহম্মদ জাফর ইকবাল এই বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তার স্ত্রী ড. ইয়াসমিন হকও শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক। কোটা সংস্কার আন্দোলন নিয়ে মঙ্গলবার একটি নিবন্ধ লেখেন মুহম্মদ জাফর ইকবাল। নিবন্ধের একটি ছোট অংশ ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।
এদিকে আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া বেলা ৩টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
সকালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় হল ছাড়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত ছড়িয়ে পড়ার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা হল ছাড়বেন না বলে জানিয়েছেন।

ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
১৬ মিনিট আগে
রাজধানী শহর ঢাকাকে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তোলার তাগিদ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, সবার সহযোগিতা নিয়ে ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলব।
১৬ মিনিট আগে
নেত্রকোনার আটপাড়া ও পূর্বধলা উপজেলায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের মৌদাম কান্দাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাহাত হাসান (৬) এবং আটপাড়া উপজেলার পাহাড়পুর গ্রামের রিপন মিয়ার সাড়ে তিন বছরের ছেলে নাফিস।
২০ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে গেছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে