
বরিশালে বিএম কলেজ এলাকার একটি মেস থেকে এক কলেজছাত্রকে তুলে নেওয়া হয়েছে। তুলে নেওয়া মো. মহিউদ্দিন মহারাজ বিএম কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজ শাখার সমন্বয়ক। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তাঁকে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আজ বুধবার বিকেল পর্যন্ত মহিউদ্দিন মহারাজের সন্ধান পাওয়া যায়নি। কলেজ কর্তৃপক্ষ ঘটনার খবর পাওয়ার কথা স্বীকার করলেও আর কোনো তথ্য দিতে পারেনি।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কলেজ রোড এলাকায় বহুতল একটি ভবনের সামনে ১০-১৫টি মোটরসাইকেলে একদল যুবক আসে। তারা একজনকে ভবন থেকে জোর করে বের করে মারধর করে মোটরসাইকেলের মাঝে বসায়। তারপর মোটরসাইকেল বহরটি চলে যায়। ভিডিওটি পাশের উঁচু ভবন থেকে ধারণ করা। যুবককে মারধর করার সময় এক নারীকে আফসোস করে নানা কথা বলতে শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রকে তুলে নেওয়া হয়।
কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত একাধিক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল মঙ্গলবার গভীর রাতে কলেজ রোড এলাকার একটি মেস থেকে ওই ছাত্রকে তুলে নেওয়া হয়। এর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওতে অপহৃত ছাত্রকে চেনা যায় না। যে কারণে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ওই ঘটনায় গভীর রাতেই বিএম কলেজের অনেক ছাত্র আতঙ্কে ক্যাম্পাস ছেড়েছে।
বিএম কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক নাসিমা রহমান বলেন, তাঁর বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র মহিউদ্দিন মাহরাজকে তুলে নেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। অন্য ছাত্ররা তাঁকে এটা জানিয়েছেন। তারা একটি ভিডিও দিয়েছেন। তিনি অধ্যক্ষকে বিষয়টি জানিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল হক আজকের পত্রিকা’কে বলেন, তিনি শুনেছেন যে ইংরেজি বিভাগের এক ছাত্রকে তুলে নেওয়া হয়েছে। তাঁর খোঁজ নিয়ে দেখছেন।
আরও খবর পড়ুন:

যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের সরসকাঠি ও বাগডোব এলাকায় ভূমিহীনদের জন্য নয়টি ঘর নির্মিত হয়েছে দেড় বছর আগে। ২০২৪ সালের ৫ আগস্টের আগে ভূমিহীনদের ঘরের জন্য ইট আনা হয়েছিল ওই দুই এলাকায় নির্ধারিত খাসজমিতে।
৫ ঘণ্টা আগে
প্রায় ১৭০ বছর ধরে চা উৎপাদিত হচ্ছে বাংলাদেশে। সময় যত যাচ্ছে, চা চাষাবাদে আধুনিকতার ছোঁয়া লাগায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন বাড়ছে। তবে চা উৎপাদন বাড়লেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় চাপে আছে শিল্পটি...
৫ ঘণ্টা আগে
দেশের ৮টি শহরে সরকার গত সপ্তাহে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দলীয় নেতাদের নিয়োগ দিলেও বরিশালের সিদ্ধান্ত আটকে গেছে। বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে চার নেতার নাম প্রস্তাব আকারে পৌঁছায় সরকারের উচ্চপর্যায়ে।
৫ ঘণ্টা আগে
ঈদুল আজহা শেষ হয়েছে এক মাসও পেরোয়নি! কিন্তু লায়ন সিনেমাসে ছবির বদলে দর্শক দেখবেন বিশ্বকাপ ফুটবলের বাছাই করা ম্যাচ। লায়নের মতো সিনেপ্লেক্স, একক পর্দার সিনেমা হল—কোনো জায়গায় ঈদের ছবিতে তেমন দর্শক না থাকার অভিযোগ সংশ্লিষ্টদের।
৬ ঘণ্টা আগে