
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা ও শিশু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও এক শিশুসন্তান। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে নরসিংদী রেলস্টেশনে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী সাবিনা বেগম (২৮) ও তাঁর কন্যাশিশু মাইমুনা (৩)। আহত অপর শিশু সিনহাকে (৪) নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হচ্ছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী বাজারে কেনাকাটা শেষে তিন ও চার বছরের দুই মেয়েসহ আত্মীয়ের অপর এক শিশুকে নিয়ে নরসিংদী রেলস্টেশনে আসেন মা সাবিনা বেগম। শিশুদের ঘোরাঘুরি ও খেলা করার একপর্যায়ে রেললাইনের পাশে দুই শিশুসন্তানকে নিয়ে ছবি তুলছিলেন মা সাবিনা বেগম।
এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের হর্নের শব্দ শুনে দৌড় দেয় শিশুসন্তান সিনহা। তাকে বাঁচাতে কোলে থাকা শিশুসন্তান মাইমুনাকে নিয়ে এগিয়ে যান সাবিনা বেগম। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন মা সাবিনা বেগম ও কোলে থাকা শিশু মাইমুনা। গুরুতর আহত হয় অপর সন্তান সিনহা। স্থানীয়রা আহত শিশুকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠান।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শহিদুল্লাহ বলেন, অসচেতনতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে নিজে এসেছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার চৌক্কার খালে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই খাল খনন করেছিলেন তিনি। জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই চৌক্কার খাল সম্প্রতি ‘খনন’ করা হয়েছে। ৬ দশমিক ৭ কিলোমিটার এই খাল পুনঃখননে বরাদ্দ করা হয়েছিল ৩ কোটি টাকা। তবে সেই টাকা জলে গেছে।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীর তীরে তীব্র ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে দৌলতদিয়া ১, ২ ও ৩ নম্বর ফেরিঘাটসংলগ্ন এলাকায় ভাঙন দেখা দেওয়ায় নদীতীরবর্তী বসতবাড়ি, স্থাপনা ও স্থানীয় জনজীবন হুমকির মুখে পড়েছে। ভাঙনের কারণে নদীপারের বাসিন্দারা আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
৬ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সঙ্গে পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে
বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। আজ সোমবার সন্ধ্যার পর বিক্ষুব্ধ ছাত্ররা কলেজ সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সাধারণ ছাত্রদের মারধর...
৮ ঘণ্টা আগে