
ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা আনেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি তাঁতিপাড়া এলাকায় নিজ বাড়িতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের ঈদ উদ্যাপন অত্যন্ত কষ্টের ও কঠিন হয়ে যাচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এবার ঈদ বাংলাদেশের মানুষের কাছে একটা কষ্টের দিন। পশু ক্রয়ের ক্ষেত্রে তাঁরা মুদ্রাস্ফীতির শিকার হয়েছে। যারা কোরবানি দিতে পারেন না, তাঁরা বিভিন্নভাবে কোরবানির গোশত সংগ্রহ করেন। কিন্তু মসলা ও অন্যান্য উপকরণের দাম বাড়ায় এটি রান্না করা তাঁদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, আজকে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছে। এ কারণে ঈদুল আজহা সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি। এসব কারণে মানুষ ঈদ আনন্দ উপভোগ করার সুযোগ পাচ্ছে না।
মির্জা ফখরুল বলেন, ‘আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। এই ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করে। এদিন আমরা পশু কোরবানির মধ্য দিয়ে আমাদের মধ্যে যে সকল অশুভ বোধ আছে তা ত্যাগ করি। একই সঙ্গে আমাদের জীবনকে আমরা যেন সুন্দর, সৎ ও পবিত্রতার বোধে রাখতে পারি সে প্রার্থনা করি।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে ঈদুল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য গুরুত্বপূর্ণ। কারণ, আজকে দেশ দুর্নীতি আগ্রাসী হয়ে একটা ব্যাধি হয়ে ছড়িয়ে পড়েছে। আমরা মনে করি আজকে ঈদুল আজহার ত্যাগের মাধ্যমে যারা দুর্নীতিতে নিমজ্জিত আছেন, তাঁরা তা ত্যাগ করবেন। তাঁদের সকল অশুভ আকাঙ্ক্ষা বাদ দেবেন এবং একই সঙ্গে জনগণের জন্য মানুষের কল্যাণে কাজ করবেন।’
‘বিএনপি সেন্ট মার্টিন নিয়ে যে সকল কথা বলেছে তা গুজব’—আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা সব সময় (গণমাধ্যমকর্মী) ওবায়দুল কাদের সাহেবের রেফারেন্স দিয়ে কথা বলেন তো, এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এ জন্য পছন্দ করি না যে ওবায়দুল কাদের সাহেবের কথার জবাব দিতে আমার রুচিতে বাঁধে। যারা রাজনীতি করছেন ক্ষমতায় আছেন যদি সত্যকে উপলব্ধি না করেন, তারা যদি দেশের সমস্যা, গণমানুষের যে আকাঙ্ক্ষা বুঝতে না পারেন, তাহলে তাঁরা কীভাবে শাসক হবেন? আমরা দেখেছি গত দেড় যুগ ধরে এ দখলদার আওয়ামী লীগ সরকার জনগণের সকল আকাঙ্ক্ষাকে পদদলিত করেছে। জনগণের অধিকারগুলোকে ভোটের অধিকারগুলোকে পদদলিত করেছে। গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে তাঁরা আজকে জোর করে শাসন ব্যবস্থা জনগণের ওপর চাপিয়ে দিয়েছে।’
জনগণ এখন তাঁদের (আওয়ামী লীগ) পছন্দ করো না উল্লেখ করে ফখরুল বলেন, ‘জনগণ এখন তাঁদের ঘৃণা করতে শুরু করেছে। কারণ তাঁরা এখন শুধু মিথ্যে কথা বলে, প্রতারণা করে জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। এ জন্যই আওয়ামী লীগ সরকারকে আমরা গুরুত্ব দেই না।’
বিএনপির এই নেতা বলেন, ‘মিয়ানমার ও সেন্ট মার্টিনের বর্তমান ইস্যুটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ, যে যাই বলুক এটাই সত্য যে সেখানে গোলাগুলি হচ্ছে এবং টেকনাফ থেকে সেন্ট মার্টিনের সকল জাহাজগুলো বন্ধ হয়ে গেছে। এই সত্যকে তাঁরা (আওয়ামী লীগ) কীভাবে অস্বীকার করবে। বিজিবির প্রধান সেখানে যাচ্ছে বারবার। সেনাবাহিনীর প্রধান বারবার বলছেন যে, আমরা সতর্ক আছি। তাহলে আমরা (বিএনপি) গুজব ছড়ালাম কোথায়? এটা তো বাস্তবতা যে সেন্ট মার্টিনের সঙ্গে মিয়ানমারের ঘটনাবলির একটা সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যার কারণে সেন্ট মার্টিনে জাহাজ যেতে পারছে না, খাদ্য যেতে পারছে না। সেখানকার যারা অধিবাসী তাঁরা অত্যন্ত কষ্টের মধ্যে দিন পার করছে। তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছে। সেই জিনিসটা তাঁরা (আওয়ামী লীগ) স্বীকার না করে।’
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, জেলা যুবদলের সভাপতি মেহেবুল্লাহ আবু নূর চৌধুরীসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এবার আলোচনার কেন্দ্রে সংসদের সংরক্ষিত নারী আসন। ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই হবে বলে আভাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপি জোটের ভাগে ৩৭টি আসন পড়তে পারে।
১২ ঘণ্টা আগে
সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তাঁকে নিয়ে হওয়া সমালোচনার বিষয়ে আক্ষেপ করেছেন। আজ বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
১৫ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, বিএনপি ও জামায়াত জোট নির্বাচনের আগেই আসন ভাগাভাগি করে নিয়েছে। আজ বুধবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপণ্যের দাম...
১৫ ঘণ্টা আগে
জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাব সামনে এসেছে, সেসব বাস্তবায়ন করা এই সংসদের পবিত্র দায়িত্ব—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বুধবার সকালে রাজধানীর মণিপুরে আয়োজিত এক পরিচ্ছন্নতা কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
১৭ ঘণ্টা আগে