
সাবেক আইজিপি বেনজীর আহমেদের জব্দ করা সম্পত্তি গোপালগঞ্জের সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল এলাকার সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের পুকুর থেকে মাছ চুরির ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) গোপালগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান সদর থানায় মামলাটি করেন।
মামলায় রিসোর্টের মৎস্য ও হ্যাচারি কর্মকর্তা শফিকুল ইসলামসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে শফিকুল ইসলাম পলাতক রয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাভানা ইকো রিসোর্টের পুকুর থেকে মাছ চুরির ঘটনায় রিসোর্টের মৎস্য কর্মকর্তাসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে মামলা করেছে দুদক। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে প্রধান আসামি শফিকুলসহ জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান বলেন, ‘শুক্রবার রিসোর্টে রিসিভার নিয়োগ প্রক্রিয়া চলমান ছিল। এ সময় সংবাদ পাওয়া যায়, রিসোর্টের অভ্যন্তরের পুকুর থেকে মাছ চুরি হচ্ছে। সেখানে গিয়ে দুদকের কর্মকর্তারা জেলেদের জিজ্ঞাসাবাদ করেন। জেলেদের কাছ থেকে জানা যায়, রিসোর্টের মৎস্য ও হ্যাচারি কর্মকর্তা শফিকুলের নির্দেশে মাছ ধরেছেন তাঁরা।
পরে সেখান থেকে ৫৯০ কেজি তেলাপিয়া ও কাতল মাছ জব্দ করে রাতেই তা নিলামে ৮৩ হাজার ৭৫৪ টাকায় সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি করে দেওয়া হয়। মাছ বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন—

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে