সাবেক আইজিপি বেনজীর আহমেদ কীভাবে দেশ ছাড়লেন, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘আমার প্রশ্ন যে, সে (বেনজীর আহমেদ) কীভাবে গেল? এই যে যারা বলল, তাঁর সম্পত্তি জব্দ করছি, দুদক থেকে তাঁকে মামলা করেছে, তাঁকে কোথাও যেতে দেওয়া হবে না। সে ৪ তারিখে (৪ মে) সিঙ্গাপুর এয়ারলাইনসে সপরিবারে চলে গেল, সকলের চোখের সামনে।’
এ প্রসঙ্গে সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে আহাম্মক মনে করেছে। বাংলাদেশের মানুষ তো আহাম্মক না। সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের (সরকার) লোক দেখানো প্রতারণা। যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু বেনজীর নয়, এক আজিজ (আজিজ আহমেদ) নয়, অসংখ্য আজিজ আর বেনজীর তারা (সরকার) তৈরি করেছে। সব সময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে একটা লুটের সামাজ্যে পরিণত করেছে, বর্গির দেশ পরিণত করেছে। এখান থেকে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে।’
সরকার পতনের চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা নতুন করে আবার জেগে উঠেছি, নতুন করে আবার কাজ শুরু করেছি। জয় আমাদের হবেই। আমরা সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই করছি।’
তিনি বলেন, ‘আমরা লড়াই করছি, যতক্ষণ না বিজয় অর্জন করছি এ লড়াই চলবে। পাকিস্তান এক দিনে স্বাধীন হয়নি, ভারত এক দিনে স্বাধীন হয়নি, বাংলাদেশও এক দিনে স্বাধীন হয়নি। আমরা তো কয়েক বছর লড়াই করছি। ১৫ বছর লড়াই করে যদি মনে করি যে আমরা হেরে গেছি, সেটা মনে করার কোনো কারণ নেই।’
নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘গণতন্ত্রের জন্য আমরা লড়াই-সংগ্রাম করছি। একটা কথা আমাদের মনে রাখতে হবে, বিজয় আমাদের অর্জন করতেই হবে, সাফল্য আমাদের আনতেই হবে। আজকে এই পেশাজীবীদের আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে বিএনপি কখনোই তার অভীষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না। তার লক্ষ্য অটুট আছে। কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে, সেটাই আলোচনা করে ঠিক করব।’
সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় অধ্যাপক দিলারা চৌধুরী, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীসহ আরও অনেকে বক্তব্য দেন।
আরও পড়ৃন:

তারেক রহমানের মধ্যে শেখ হাসিনা হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। ভিন্নমত দমনের জন্য হাসিনার কায়দায় তারা বালুর ট্রাক দিয়ে এনসিপির বিক্ষোভ মিছিল আটকানোর চেষ্টা করেছে। কিন্তু যারা ১৭ বছরের দানবীয় শাসন থেকে দেশকে মুক্ত করেছে, বেগম জিয়াকে জেল থেকে মুক্ত করেছে, তাদের বালুর ট্রাক দিয়ে আটকানো যাবে না...
৯ ঘণ্টা আগে
স্থায়ী কমিটির বৈঠক হওয়ার খবরটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৈঠকের আলোচ্যসূচির বিষয়ে তিনি বলেন, ‘এখনো কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে নিশ্চিত করে বলতে পারব।’ তবে ওই বৈঠক থেকে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আসতে...
১৩ ঘণ্টা আগে
নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বারবার পুলিশের বাধার মুখে পড়ছে। জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বহাল থাকায় তাদের এ পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তবে জেলায় নেতা-কর্মীদের গাড়িবহর ও জমায়েত ঠেকাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়কে বালুভর্তি ও খালি ট্রাক রেখে....
১৩ ঘণ্টা আগে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য ঘোষণায় নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে জামায়াত। একই সঙ্গে দলটি স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া প্রশাসকদের অযোগ্য ঘোষণা
১৭ ঘণ্টা আগে