Ajker Patrika

শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আট দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনাসহ আট দফা দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা-কর্মীরা।

সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, ট্রাইব্যুনালে মামলা ও রায় বাতিল, দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তি, বিদ্যুৎ, জ্বালানি, পানি ও সারের দাম কমানো, বন্ধ শিল্পকারখানা চালু, বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা, আইনশৃঙ্খলা ও সংখ্যালঘু সুরক্ষা, জঙ্গি পৃষ্ঠপোষকতা বন্ধ এবং কারামুক্ত জঙ্গি ও সন্ত্রাসীদের পুনরায় গ্রেপ্তারের দাবিসহ ৮ দফা দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন খান ও সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল ও রুহুল আমিন খান, প্রচার সম্পাদক হান্নান শেখ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মাজহারুল আলম পান্না, কৃষিবিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, শ্রমবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শেখ, সহদপ্তর সম্পাদক কামাল হোসেন শেখ, যুব ও ক্রীড়া সম্পাদক সুমন হোসেন বাচ্চু, সদস্য ফরমান মুন্সী, এস এম ইস্রাফিল ও খাইরুল আলম রিপন।

এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল আলম খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার ও সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত