
লক্ষ্মীপুরের রায়পুরে অতিরিক্ত গরমে এক বিদ্যালয়ের ১৪-১৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছে।
আজ বুধবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার রায়পুর ইউনিয়নের জনকল্যাণ বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ হওয়া ছাত্রীরা সবাই অষ্টম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হলো ছাত্রীরা হলো নুহা (১৫), ইভা (১৫), সিমা (১৪), ফারিয়া সুলতানা (১৪), নুসরাত জাহান (১৫), মোহসেনা বেগম (১৪), ঝর্না আক্তার (১৫), রিয়া আক্তার (১৫) ও সানজিদা আক্তার (১৫)। তাদের মধ্যে দুজন বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আরও দুজন পৌর শহরের মা মনি স্পেশালাইজড হাসপাতালে (প্রা.) ভর্তি আছে। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
রায়পুর পৌর শহরের মা মনি স্পেশালাইজড হাসপাতালে (প্রা.) ভর্তি করা হয়েছে সানজিদা আক্তার ও নুহাকে। তাদের অক্সিজেন, স্যালাইন ও শরীরে বরফ দিয়ে গরমের তাপমাত্রা কমানোর চেষ্টা করতে দেখা গেছে।
এখানকার কর্তব্যরত চিকিৎসক (ডিউটি ডাক্তার) নজরুল ইসলাম জানান তারা উভয়ে আশঙ্কামুক্ত। ধীরে ধীরে শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে।
বিকেল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয় নবম শ্রেণির শিক্ষার্থী রিয়া আক্তার (১৫)। রিয়া আজকের পত্রিকাকে জানায়, প্রচণ্ড গরমে মধ্যাহ্ন বিরতির পর থেকেই তার শ্বাসকষ্টসহ শরীরে অসুস্থতাবোধ হতে থাকে। এরপর ধীরে ধীরে অনেকেই অসুস্থ হতে থাকলে তাদের ছুটি দেওয়া হয়। স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে রিয়া রিকশাতেই লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
জনকল্যাণ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, ‘মধ্যাহ্ন বিরতির পর ক্লাস শুরু হলে কয়েকজন ছাত্রী অতিরিক্ত গরমে অসুস্থ বোধ করে। ওই সময় আমরা তাদের পানি ও স্যালাইন খাইয়ে দিলে তারা কিছুটা সুস্থবোধ করলে বাড়িতে পৌঁছে দিই। এরপর আরও তিন-চারজন অসুস্থ হয়ে পড়ে। এভাবে দেখাদেখি আতঙ্কে ৯ জনের অবস্থা খারাপ দেখা যাওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক পীযূষ কান্তি দাস বলেন, ‘অতিরিক্ত গরমে শরীরে পানি শূন্যতার কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা। তাদের চিকিৎসা চলছে। সবাই আশঙ্কামুক্ত।’

গাজীপুরের কালিয়াকৈরে বংশাই নদীতে গোসল করতে নেমে সাথী আক্তার (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বড়ইতলী এলাকায় ঘটনাটি ঘটে। দিনভর অভিযান চালিয়েও শিশুটির সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
৫ মিনিট আগে
মালয়েশিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে খুলনার ছয় যুবকের কাছ থেকে ১৭ লাখ টাকা নেওয়ার অভিযোগে পলাশ আলীকে গ্রেপ্তার করেছে পিবিআই। ময়মনসিংহ থেকে গ্রেপ্তারের পর শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৪ মিনিট আগে
দেশে ব্যাপক পরিমাণ সারের মজুত রয়েছে। বিদেশ থেকেও সার আমদানি করা হচ্ছে। দেশে সারের কোনো সংকট নেই। যারা কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।
২৫ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে কলা ব্যবসায়ী আব্দুল মজিদকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর জামাই মোজাম্মেলের বিরুদ্ধে। আজ শুক্রবার বিকেলে জামালপুর বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
২৯ মিনিট আগে