
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে ব্যাপক পরিমাণ সারের মজুত রয়েছে। বিদেশ থেকেও সার আমদানি করা হচ্ছে। দেশে সারের কোনো সংকট নেই। যারা কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।
আজ শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইলে সার ও বীজ মনিটরিং কমিটির সভায় উপদেষ্টার বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যদি কেউ সারের কৃত্রিম সংকট তৈরি করে এবং কোনো কৃষক ভাই অভিযোগ দেন, তাহলে সত্যতা পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে ডিলারশিপ বাতিল করে দেওয়া হবে।
ইয়াসের খান চৌধুরী আরও বলেন, সারের সংকট মোকাবিলায় ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে। ডিলারদের সার বিতরণ তদারকি করা হবে। তাঁরা যেন প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে সঠিকভাবে সার বিক্রি করেন। সংকট মোকাবিলায় নতুন করে ডিলার নিয়োগের বিষয়েও মন্ত্রিপরিষদের সভায় আলোচনা হয়েছে।
এ সময় প্রতিমন্ত্রী আমন মৌসুমে সুষ্ঠুভাবে সার বিতরণের ওপর জোর দিয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রয়োজনীয় তদারকির তাগিদ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, বিসিআইসি সার ডিলার, খুচরা সার ডিলার ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জে ‘পাগলা’ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরতলির বহুলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কুকুরটিকে আটক করা সম্ভব হয়নি।
৮ মিনিট আগে
কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কয়েকজনের সঙ্গে নতুন জীবন শুরুর পরিকল্পনা করে তারা বাড়ি ছেড়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিক্রি করা একটি মোবাইল ফোনসহ অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে।
১২ মিনিট আগে
সাতক্ষীরার ৭৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় সার ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে সাতক্ষীরা আদালতের সামনে তৃণমূল বিএনপির নেতা-কর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়..
১৭ মিনিট আগে
ডিজিটাল অপরাধ তদন্ত ও সাইবার নিরাপত্তা জোরদার করতে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সাইবার পুলিশ সেন্টার। কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সহযোগিতায় বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ উদ্যোগ বাস্তবায়ন করেছে।
২৪ মিনিট আগে