
অবসরে যাওয়ার পরেও এক বছর পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) মতো নিরাপত্তা সুবিধা নিয়েছিলেন বেনজীর আহমেদ। তাঁর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাঁকে এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল।
নিয়ম অনুসারে একজন আইজিপি অবসরে গেলে একটি সরকারি গাড়ি ও একজন ফরমেশন পান। যে গাড়ির খরচ বহন করে সরকার। সেখানে বেনজীর আহমেদ নিয়েছিলেন পুরো প্রটোকল।
২০২২ সালের ২৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শফিকুল ইসলাম সই করা এক চিঠিতে উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ পুলিশ মহাপরিদর্শক থেকে অবসর প্রস্তুতিজনিত ছুটিকালীন তাঁর নিরাপত্তা প্রদানের লক্ষ্যে গাড়িসহ ১/৬ ফরমেশন সাদা পোশাকের এসকর্ট, অস্ত্রসহ ইউনিফর্মধারী দুজন সার্বক্ষণিক দেহরক্ষী এবং ১/৩ ফরমেশনে হাউসগার্ড সার্বক্ষণিকভাবে মোতায়েনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়।
সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসার পর থেকে তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। ২৬ মে সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী ও তিন মেয়ের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। একই সঙ্গে এ পাঁচজনের নামে থাকা ব্যাংক হিসাব এবং বিভিন্ন কোম্পানিতে তাঁদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে আগামী ৬ জুন এবং তাঁর স্ত্রী-সন্তানদের আগামী ৯ জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। তবে চলমান এই পরিস্থিতি তৈরির আগেই গত ৪ মে সপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই সময় র্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি এই বাহিনীর সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। যার মধ্যে বেনজীর আহমেদের নামও ছিল।
আরও পড়ুন—

বর্তমান শিক্ষাব্যবস্থায় একদিকে আধুনিক শিক্ষায় ইসলামি মূল্যবোধের ঘাটতি রয়েছে, অন্যদিকে ইসলামি শিক্ষায় আধুনিক জ্ঞান ও দক্ষতার অভাব দেখা যায়। এর ফলে ইসলামি শিক্ষায় শিক্ষিত অনেকের সমাজে কার্যকর ভূমিকা রাখার সুযোগ সীমিত হয়ে পড়ে। তাই সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বিত শিক্ষাব্যবস্থা...
১ সেকেন্ড আগে
সন্তান বা নাতি-নাতনির নামে সম্পত্তি দান করলেও জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহার করার আইনি অধিকার পাবেন দাতা। এ লক্ষ্যে দ্য ট্রান্সফার অব প্রোপার্টি (সংশোধন) অ্যাক্টের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
২২ মিনিট আগে
গুমের জন্য মৃত্যুদণ্ড ও সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ডের বিধান রেখে নতুন আইনের খসড়া অনুমোদন করেছে সরকার। আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
৩৬ মিনিট আগে
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদের আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
১ ঘণ্টা আগে