পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এখন দেশে আছেন কি না, জানি না। জেনে বলতে হবে—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান কামাল বলেন, ‘কেউ যদি অন্যায় করে থাকে, আইন অনুযায়ী তার বিচার হবে। সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। এর দায় পুলিশ বাহিনী নেবে না।’
বেনজীরের দেশত্যাগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাকে এখনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি এখন দেশে আছেন কি না, জানি না। জেনে বলতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসলে তিনি (বেনজীর) কতটুকু সম্পদ করেছেন কিংবা পাচার করেছেন—এ ব্যাপারে আমাদের হাতে কোনো প্রমাণ নাই। এ নিয়ে তদন্ত চলছে এবং শেষে যদি প্রমাণিত হয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মূল হত্যাকাণ্ডটি হয়েছে ভারতে। মূল হত্যাকাণ্ড অনুযায়ী মামলাটা ভারতেই হয়েছে। আর ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা বন্দিবিনিময় প্রত্যাবর্তন চুক্তি আছে। কাজেই ভারত সরকার তাদের কাছে আবেদন করবে। যেহেতু ঘটনাটি তাদের দেশে হয়েছে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম।’
আনারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীসহ সবাই অনেক উদ্বিগ্ন। আর এ রকম একজন মাননীয় সংসদ সদস্যকে নৃশংসভাবে হত্যা করবে আর আমরা বসে থাকব, এটা তো হতে পারে না। কাজেই আমাদের সমস্ত ধরনের প্রচেষ্টা চলছে। যাঁরা এ হত্যা করেছেন এবং হত্যার জন্য সহযোগিতা করেছেন, সবাইকে শাস্তির আওতায় আনা হবে। আর যিনি নেপালে আছেন, তাঁকে ফিরিয়ে আনতে সব রকমের ব্যবস্থা আমরা করছি। আমাদের এখন তদন্তকাজ চলছে।’

রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে পরিবেশবান্ধব গণপরিবহন চালুর লক্ষ্যে প্রায় দেড় হাজার ইলেকট্রিক বাস কেনার পরিকল্পনা নিয়েছে সরকার। এ জন্য রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) পৃথক কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুষ্ঠু বিচার নিশ্চিত করা হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। নিউইয়র্কভিত্তিক সংস্থাটির দাবি, বিচারপ্রক্রিয়ায় নানা ধরনের ত্রুটি ও অনিয়মের কারণে...
১০ ঘণ্টা আগে
জনপ্রশাসনে রদবদলে নতুন সচিব পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খানকে দুদকের সচিব পদে বদলি করা হয়েছে। আর বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান, অতিরিক্ত সচিব...
১১ ঘণ্টা আগে
খাদ্য নিরাপত্তা, কৃষকের স্বার্থ ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে দেশে এগ্রিভোল্টাইক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, একই জমিতে কৃষি উৎপাদন অব্যাহত রেখে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে এগ্রিভোল্টাইক কার্যকর সমাধান হতে পারে।
১১ ঘণ্টা আগে