ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাটে ব্যাপক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। জোয়ার ও জলোচ্ছ্বাসের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। এর ফলে জেলার অন্তত ৩৫ হাজার মৎস্য ঘেরের মাছ ভেসে গেছে।
ক্ষতিগ্রস্ত এসব ঘেরে সাদা মাছ, কাঁকড়া, চিংড়ি মাছের পোনার চাষ করতেন চাষিরা। এসব মাছ ও পোনা ভেসে যাওয়ায় চাষিদের অন্তত ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল।
এ ছাড়া ঝড়-জলোচ্ছ্বাসে ঘেরের পাড়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ঘেরের তিন কোটি টাকার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
চাষিদের তথ্য অনুযায়ী, রামপাল উপজেলায় সবচেয়ে বেশি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। রামপাল উপজেলার দক্ষিণ মল্লিকের বেড়ে গ্রামের মাছ চাষি মোহাম্মদ রেদওয়ান মারুফ বলেন, ‘ঝড় জলোচ্ছ্বাসে ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকার সবাই প্রায় নিঃস্ব হয়ে গেছে। আর কয়েকটা দিন পরই আমরা মাছ বিক্রি করতে পারতাম, কিন্তু রিমাল আমাদের শেষ করে দিয়ে গেল।’
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাটের মৎস্য চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে আমরা আজ সোমবার দুপুর পর্যন্ত ক্ষয়ক্ষতি নিরূপণ করেছি। রাতভর যদি বৃষ্টি হয় তাহলে আরও বেশি ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে চাষিদের। ঝড় থামলে আমরা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা ও পরিমাণ দেওয়া হবে।’

সংশ্লিষ্ট বাড়ির বাসিন্দা, জমির মালিকপক্ষ ও প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, এসব ঘটনায় অস্ত্রের প্রদর্শন, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি দখলের চেষ্টা করা হয়েছে। পৃথক এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
৯ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার অন্যতম আসামি আকাশ মিয়াকে কুতুবদিয়ার লেমশিখালী গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ আলীর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
১৫ মিনিট আগে
দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৫ নভেম্বরের পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম পরিচালনা ও নতুন নির্বাচনের সুবিধার্থে এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় পৃথক দুটি অভিযানে ২০১০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার সেরাল চৌরাস্তা ও তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৮ মিনিট আগে