Ajker Patrika

বাগেরহাট পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
বাগেরহাট পাসপোর্ট অফিসে দুদকের অভিযান। ছবি: আজকের পত্রিকা

সরকারি ফির থেকে অতিরিক্ত টাকা নেওয়া, সেবাগ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দীর্ঘ সময় বসিয়ে রাখা, হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুপুরে দুদকের বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে পরিচালিত হয় এ অভিযান।

এ সময় সেবাগ্রহীতা ও পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তারা। পর্যালোচনা করেন বিভিন্ন নথিপত্র ও সেবা কার্যক্রম। অভিযানে সেবা নিতে আসা গ্রাহকদের কাছ থেকেও শোনা হয় নানা অভিযোগ।

ভুক্তভোগীদের অভিযোগ, দুপুরের খাবারের অজুহাতে প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখা হয় সেবা কার্যক্রম। এতে দূর-দূরান্ত থেকে আসা গ্রাহকদের পোহাতে হয় দুর্ভোগ। রয়েছে উপপরিচালকের সময়মতো অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগও।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদার বলেন, পাসপোর্টে সরকারি ফির থেকে অতিরিক্ত টাকা আদায়, সেবাগ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসব বিষয় যাচাই-বাছাই ও নথিভুক্ত করে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও সেবা কার্যক্রম পরিচালনা করছি। অফিসের ভেতরে অতিরিক্ত অর্থ আদায় বা গ্রাহক হয়রানির সুযোগ নেই। তবে কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত