ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম হত্যার ঘটনায় কলকাতায় তাঁর দীর্ঘদিনের বন্ধু গোপাল বিশ্বাসও সেখানকার গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহের বাইরে নন। এ কথা জানিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সূত্র বলছে, শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে তাঁর মাথায় আঘাত করা হয়। ওই সময় এমপি ছাড়া আরও ছয়জন নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনসের ওই ফ্ল্যাটে ছিলেন।
গতকাল বৃহস্পতিবার আটক গাড়ির চালকদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সিআইডি রাতের মধ্যেই এমপির মরদেহের টুকরাগুলোর সন্ধান পাওয়ার ব্যাপারে আশাবাদী।
কলকাতার গোয়েন্দা কর্মকর্তাদের সূত্র বলছে, তদন্তের ক্ষেত্রে আনোয়ারুল আজীমের দীর্ঘদিনের বন্ধু গোপাল বিশ্বাসের দিকেও নজর রাখা হয়েছে। তিনিও সন্দেহের তালিকার বাইরে নন। বরাহনগরের বাসিন্দা গোপাল একাই থাকেন মণ্ডলপাড়া লেনের একটি বাড়িতে। তাঁর স্ত্রী ও মেডিকেলে পড়ুয়া ছেলে অন্য কোথাও থাকেন। প্রতিবেশীরা বলছেন, তিনি দীর্ঘদিন এখানে থাকলেও কারও সঙ্গে মিশতেন না। কারও সঙ্গে পরিচয় ছিল না।
কলকাতার পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা কর্মকর্তারা গত বুধবার রাতে দুটি গাড়ি ও এগুলোর চালকদের আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। এর একটি লাল রঙের; যে গাড়িতে সর্বশেষ এমপি আনোয়ারুলকে উঠতে দেখা গিয়েছিল। অপর গাড়িটি আটক করা হয় ভাঙ্গড় থেকে। ফরেনসিক কর্মকর্তারা সেগুলো খুঁটিয়ে দেখেন। এমপিকে নিয়ে লাল গাড়ির চালক কোথায় কোথায় গিয়েছিলেন, তা জানতে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়।
ভাঙ্গড় থেকে আটক গাড়িটি সাদা রঙের ক্যাব। গোয়েন্দাদের ধারণা, এমপির দেহের টুকরাগুলো ট্রলি ব্যাগে ভরে এই গাড়িতে করেই গুম করা হয়েছে। ওই গাড়ির চালক জুবেরকে নিউ টাউন থানায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জুবেরের সঙ্গে যোগাযোগ করে খুনের ঘটনায় অন্যতম এক অভিযুক্ত গাড়িটি ভাড়া করেন। জুবেরের কাছ থেকে গোয়েন্দারা ওই গাড়িতে করে মরদেহের টুকরাগুলো গুম করা হয়েছে কি না বা হয়ে থাকলে কোথায় নেওয়া হয়েছে, তা জানার চেষ্টা করেন। কলকাতার গোয়েন্দা পুলিশের দুজন কর্মকর্তা ঢাকা গেছেন।
সিআইডির সূত্র জানায়, নিহত আনোয়ারুল আজীমের দেহ কিংবা দেহখণ্ড গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা যায়নি। তবে সিআইডির কর্মকর্তারা নিশ্চিত, ১৩ মে ওই ফ্ল্যাটে পৌঁছানোর আধা ঘণ্টার মধ্যেই তাঁকে শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে মাথায় আঘাত করা হয়। পরে ফ্ল্যাটের রান্নাঘরে নিয়ে টুকরা টুকরা করা হয়। রক্ত ধোয়া হয় অ্যাসিড দিয়ে। খুনের সময় এমপি ছাড়া আরও ছয়জন সেখানে ছিলেন। সিআইডি আশা করছে, ক্যাবচালককে জেরার সূত্রে গতকাল রাতের মধ্যেই দেহের টুকরাগুলোর সন্ধান মিলতে পারে।

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
১২ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১৬ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬